😔 ঈদের অপেক্ষা, কিন্তু ঘরে নেই সেই আনন্দ
আসসালামু আলাইকুম আমার প্রিয় STEEMIT পরিবার।আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকার চেষ্টা করছি। আর মাত্র দুই দিন পর ঈদ। সাধারণত এই সময়টাতে চারপাশে অন্যরকম একটা আনন্দ কাজ করে। বাজারে মানুষের ভিড়, নতুন কাপড় কেনার ব্যস্ততা, ঘর পরিষ্কার করা, রান্নার পরিকল্পনা সবকিছু মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
কিন্তু এবারের ঈদটা যেন একটু অন্যরকম। আমাদের বাসার প্রায় সবাই অসুস্থ। কেউ জ্বর নিয়ে কষ্ট পাচ্ছে, কেউ শরীরের দুর্বলতায় ঠিকমতো চলাফেরা করতে পারছে না। ঘরের পরিবেশটাও কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। যেখানে ঈদের আগের দিনগুলোতে হাসি আনন্দে ঘর ভরে থাকার কথা, সেখানে এখন ওষুধ আর বিশ্রামের কথাই বেশি শোনা যাচ্ছে। সত্যি বলতে, মানুষ যখন সুস্থ থাকে তখন অনেক কিছুই স্বাভাবিক মনে হয়। কিন্তু পরিবারের একজন সদস্য অসুস্থ হলে পুরো পরিবারের মন খারাপ হয়ে যায়। আর যখন একসাথে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে, তখন ঈদের আনন্দও যেন ম্লান হয়ে যায়।
আজ বসে বসে ভাবছিলাম, ঈদের সবচেয়ে বড় আনন্দ আসলে নতুন পোশাক বা ভালো খাবারে নয়। পরিবারের সবাই সুস্থ থাকা, একসাথে বসে হাসতে পারা, এটাই সবচেয়ে বড় সুখ। আমরা অনেক সময় এই ছোট ছোট নেয়ামতগুলোর মূল্য বুঝতে পারি না।তবুও আল্লাহর উপর ভরসা রাখছি। আশা করছি, ঈদের আগেই সবাই কিছুটা হলেও সুস্থ হয়ে উঠবে। কারণ অসুস্থতার মাঝেও মানুষ আশার আলো খুঁজে নেয়। সেই আশাতেই দিন কাটছে।
সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকল অসুস্থ মানুষকে দ্রুত সুস্থতা দান করেন এবং সবার ঈদকে আনন্দময় করে দেন। আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: 🌧️ 😔 ঈদের অপেক্ষা, কিন্তু ঘরে নেই সেই আনন্দ
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.
আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করুন