মানুষ বদলে গেলে স্মৃতিগুলোও কাঁদে
আসসালামু আলাইকুম আমার প্রিয় Steemit পরিবার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকার চেষ্টা করছি। জীবনে কিছু মানুষ আসে, যারা খুব অল্প সময়ের মধ্যেই আপন হয়ে যায়। মনে হয়, এরা কখনো বদলাবে না, কখনো দূরে যাবে না। কিন্তু সময় মানুষকে এমনভাবে বদলে দেয়, যা আমরা কখনো কল্পনাও করি না।
আজকাল একটা জিনিস খুব বেশি অনুভব করি, মানুষ আসলে আগের মতো থাকে না। সময়ের সাথে সাথে কথা কমে যায়, গুরুত্ব কমে যায়, একসময় সম্পর্কটাই শুধু নামের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। অথচ একসময় সেই মানুষটার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা না বললে দিনটাই অসম্পূর্ণ লাগতো। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন! মানুষ চলে গেলে যতটা কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হয় যখন সেই মানুষটা বদলে যায়। কারণ তখন পুরোনো স্মৃতিগুলো বারবার মনে পড়ে।
রাতে যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন অনেক না বলা কথা মাথার ভিতরে ঘুরতে থাকে। মনে হয়, কিছু অনুভূতি হয়তো কখনো কাউকে বোঝানো যায় না। শুধু নিজের ভিতরেই বয়ে বেড়াতে হয়। আমরা অনেক সময় হাসিমুখে থাকি, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলি। কিন্তু ভিতরে ভিতরে কতটা ভাঙা থাকি, সেটা কেউ বুঝতে পারে না। মানুষের মনটা আসলে খুব অদ্ভুত। বাইরে শক্ত দেখালেও ভিতরে ভিতরে অনেক নরম।
তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, জীবনের প্রতিটা কষ্ট মানুষকে কিছু না কিছু শেখায়। হয়তো আজ যেটা কষ্ট দিচ্ছে, একদিন সেটাই আমাদের আরো শক্ত মানুষ বানাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধরার শক্তি দেন। কারণ এই দুনিয়ায় সবকিছু চাইলেই পাওয়া যায় না। কিছু মানুষ, কিছু অনুভূতি, কিছু সম্পর্ক, শুধু স্মৃতি হয়েই থেকে যায়। আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: মানুষ বদলে গেলে স্মৃতিগুলোও কাঁদে
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!