আমার সংক্ষিপ্ত গল্পে, তুমি এক অসমাপ্ত অনুভূতি!

in সাহিত্য ক্যানভাস3 days ago
অনুভূতি

1000095909.png


আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টিমিট পরিবার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।জীবনের কিছু মানুষ কখনো পুরোপুরি হারিয়ে যায় না। তারা হয়তো পাশে থাকে না, কথা হয় না, যোগাযোগও থাকে না তবুও কোনো এক নিরব মুহূর্তে তাদের অনুভূতি ঠিকই ফিরে আসে।

তুমিও ঠিক তেমনই একজন। আমার জীবনের ছোট্ট একটা গল্পে তুমি ছিলে সবচেয়ে সুন্দর অধ্যায়। কিন্তু আফসোস, সেই গল্পটার শেষটা আর সুন্দর হয়নি।একসময় তোমার সাথে কথা বলাটা ছিল অভ্যাস। দিনের ছোট ছোট ঘটনাগুলোও তোমাকে না বললে ভালো লাগতো না। অথচ আজ কতদিন হয়ে গেছে, তোমার কণ্ঠটাও শুনি না। সময় সত্যিই মানুষকে অনেক দূরে নিয়ে যায়।

জানো, মাঝে মাঝে মনে হয় কিছু সম্পর্কের শেষ না হওয়াই ভালো ছিল। কারণ কিছু মানুষ দূরে চলে গেলেও, তাদের রেখে যাওয়া অনুভূতিগুলো কখনো শেষ হয় না। আজও কোনো মেঘলা বিকেল, কোনো পুরোনো গান, কিংবা রাতের নীরবতা হঠাৎ করেই তোমার কথা মনে করিয়ে দেয়। তখন মনে হয়, তুমি হয়তো আমার জীবনে ছিলে না থাকার জন্যই।

আমার সংক্ষিপ্ত গল্পে তুমি ছিলে এক অসমাপ্ত অনুভূতি।যে অনুভূতির কোনো শেষ নেই, কোনো ব্যাখ্যা নেই। শুধু কিছু স্মৃতি আছে, কিছু নীরব কষ্ট আছে, আর আছে না বলা হাজারো কথা।তবে একটা জিনিস আমি শিখেছি সব মানুষকে নিজের করে পাওয়া যায় না। কিছু মানুষ শুধু জীবনে এসে সুন্দর কিছু মুহূর্ত উপহার দিয়ে চলে যায়।

হয়তো তুমিও তেমনই কেউ। যাকে ভুলে যাওয়ার চেষ্টা করা যায়, কিন্তু সত্যিকার অর্থে কখনো ভুলে থাকা যায় না।আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আমার সংক্ষিপ্ত গল্পে, তুমি এক অসমাপ্ত অনুভূতি!

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

Congratulations!

Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀

Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U

💪 Supporting the growth of the Steem ecosystem together.

🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

steempro-cover-black.png
This is an automated message.