নিজেকে সময় দিন | নিজেকেই চিনুন

in সাহিত্য ক্যানভাস8 days ago
নিজেকে জানুন

1000093002.png


আমরা প্রতিদিন কত মানুষের জন্য সময় দেই. পরিবার, বন্ধু, কাজ, দায়িত্ব। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, নিজের জন্য ঠিক কতটা সময় দিচ্ছি? সত্যি বলতে, এই ব্যস্ত জীবনে আমরা নিজের কাছ থেকেই সবচেয়ে বেশি দূরে সরে যাচ্ছি।নিজেকে সময় দেওয়া মানে একা হয়ে যাওয়া না, বরং নিজের সাথে বন্ধুত্ব করা। যখন আপনি নিজের সাথে কিছুটা সময় কাটাবেন, তখন আপনি নিজের ভেতরের কথাগুলো শুনতে পারবেন। আপনার স্বপ্ন, আপনার ভয়, আপনার ভালো লাগাসব কিছু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে।

আমার মনে হয়, আমরা অনেক সময় অন্যের মতামত, অন্যের বিচার এসব নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে নিজের আসল ইচ্ছাটাকেই ভুলে যাই। কিন্তু যখন আপনি নিজেকে সময় দেন, তখন আপনি বুঝতে পারবেন,আপনি আসলে কি চান।নিজের সাথে সময় কাটানোর অনেক উপায় আছে। আপনি চাইলে একা কোথাও হেঁটে আসতে পারেন, কিছু লিখতে পারেন, অথবা শুধু চুপচাপ বসে নিজের ভাবনাগুলো গুছিয়ে নিতে পারেন। এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

শেষে একটা কথাই বলবো, নিজেকে সময় দেওয়া কোনো বিলাসিতা না, এটা প্রয়োজন। কারণ, আপনি নিজেই যদি নিজের পাশে না থাকেন, তাহলে অন্য কেউ আপনার জন্য সেটা করতে পারবে না।ভালো থাকুন, আর মাঝে মাঝে নিজের জন্য একটু সময় রাখুন।



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: নিজেকে সময় দিন | নিজেকেই চিনুন

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

Congratulations!

Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀

Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U

💪 Supporting the growth of the Steem ecosystem together.

🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

steempro-cover-black.png
This is an automated message.