জন্ম, অন্নপ্রাশন ও উপনয়ন

ChatGPT Image Feb 7, 2026, 11_04_28 AM.png

Image Created by OpenAI

বাংলার লোকসংস্কৃতি শুধুমাত্র উৎসব কিংবা গান-নাচেই সীমাবদ্ধ নয়, মানুষের জন্ম থেকে জীবনের গুরুত্বপূর্ণ ধাপগুলোতেও ঘিরে রয়েছে নানা লোকাচার ও সামাজিক আচার-অনুষ্ঠান। যেমন- তার মধ্যে গুরুত্বপূর্ন হলো 'জন্ম, অন্নপ্রাশন ও উপনয়ন'। এই তিনটি পর্যায় একজন মানুষের জীবনে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গ্রামীণ সমাজে এগুলি ছিল সামাজিক বন্ধনের সবথেকে শক্তিশালী মাধ্যম। গ্রামীণ বাংলায় শিশুর জন্ম শুধু একটি পারিবারিক ঘটনা নয়, বরং গোটা পাড়া-প্রতিবেশীর আনন্দের একটা উপলক্ষ। শিশুর জন্মের পর বাড়িতে বিশেষ কিছু লোকাচার পালিত হয়ে থাকে। যেমন- ষষ্ঠী পুজো এবং নামকরণ। এর মাধ্যমে শিশুর নাম রাখার অনুষ্ঠান পালিত হয়ে থাকে।

সাধারণত এটা বাড়ির বড়োরা অথবা মাসি/মামা রেখে থাকে। আর অন্নপ্রাশন শিশুর জীবনের সবথেকে বিশেষ মুহূর্ত। সাধারণত ছয় মাস বা তার পর শিশুকে প্রথমবারের মতো অন্ন খাওয়ানো হয়। মূলত ছয় মাসেই খাওয়ানো হয়ে থাকে। তবে এই আচার-অনুষ্ঠানে মামার ভূমিকা সবথেকে বেশিই থাকে। কারণ শিশুর মুখে অন্ন প্রথম মামাই তুলে দেয়। এছাড়া অন্নপ্রাশন শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শিশুর সমাজে প্রবেশের এক আনন্দঘন মুহূর্ত ছিল। আর উপনয়ন ছিল, শিশুর শিক্ষা জীবনে প্রবেশের প্রথম ধাপ। যদিও দিন দিন যতো সবকিছু আধুনিক হচ্ছে, তাতে এই আচার-অনুষ্ঠানে কিছু পরিবর্তন আসলেও গ্রামের দিকে ধারা প্রায় একই আছে।