পালকি, রথ ও লোকযান
Image Created by OpenAI
বাংলার গ্রামীণ জীবন ও লোকসংস্কৃতির সঙ্গে যেসব উপাদান অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, তার মধ্যে পালকি, রথ ও বিভিন্ন লোকযান বিশেষভাবে উল্লেখযোগ্য। একসময় পালকি ছিল রাজপরিবার, জমিদার ও অভিজাত শ্রেণির যাতায়াতের প্রধান বাহন। তবে ১৯ দশকের দিকে আবার এই পালকি বিয়ের সময় কনের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার সময় ব্যবহার করা হতো। বর্তমানে এখন সেটাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। কাঠের তৈরি পালকির গায়ে খোদাই করা থাকত বিভিন্ন ডিজাইন অর্থাৎ লতা-পাতা, ফুল, পাখি কিংবা পৌরাণিক চিত্র। পালকির রঙ সাধারণত গাঢ় অর্থাৎ লাল, সবুজ বা বাদামি। ভিতরের অংশে থাকত নরম কাপড়, রেশমি পর্দা ও সূক্ষ্ম নকশার বালিশ।
এই নকশাগুলি শুধু সৌন্দর্যের জন্য ছিল না, বরং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো। এছাড়া রথ মানেই ছিল বাঙালির মনে ভেসে ওঠে রথযাত্রা ও জগন্নাথদেবের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কাঠের তৈরি বিশালাকার রথের গায়ে আঁকা থাকত উজ্জ্বল রঙের চিত্র অর্থাৎ দেবদেবী, সূর্য-চন্দ্র, পদ্মফুল, শঙ্খ-চক্র ইত্যাদি। রথের চাকা, স্তম্ভ ও ছাদের প্রতিটি অংশেই থাকত নিখুঁত কারুকাজ। এইসব শিল্পীদের কারুকার্য থাকতো অসাধারণ। এছাড়া গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ঠেলাগাড়ি ইত্যাদি এই লোকযানগুলি মূলত কৃষিকাজ ও পণ্য পরিবহনের জন্য তৈরি হলেও, ধীরে ধীরে এগুলির গায়েও যুক্ত হয়েছে নকশা ও রঙের ছোঁয়া। তবে এইসব কিছু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত হয়ে গেছে।
