বাগান থেকে প্রথম সবজি তুলে নিলাম আজ

in আমার বাংলা ব্লগ20 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_4545.jpeg

নিজের বাগান থেকে শাকসবজি তোলার যে আনন্দ, তা শুধু যারা বাগান করে তারাই জানে।অন্য রকমের এক ভালো লাগা কাজ করে।আজ প্রথম বাগান থেকে শসা আর কাঁচা মরিচ তুলে নিয়ে এলাম।যদিও এবার তেমনভাবে গার্ডেনিং হয়নি কারণ চারা গুলো যখন বাগানে লাগানো হয়েছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ শাশুড়ি অসুস্থ হয়ে যাওয়ার কারণে হাজব্যান্ড বাংলাদেশে চলে গিয়েছিল। আর ওই মুহূর্তে চারাগুলোর খুব যত্নের প্রয়োজন ছিল। এছাড়া তখন হঠাৎ করে শিলা বৃষ্টি হওয়ার কারণে প্রায় সবগুলো চারাই নষ্ট হয়ে যায়। তারপরও কিছু কিছু গাছ বাঁচানো গিয়েছে।কিন্তু প্রবলেম হলো তেমন ফলন হচ্ছে না বললেই চলে।লাউ গাছে মাত্র একটি লাউ এসেছে, কুমড়া ও সিম গাছে এখনো কোন ফুল ধরেনি।কিন্তু তারপরও মরিচ, টমেটো ও শসা গাছ দেখে অনেক সান্তনা পাচ্ছি।

IMG_4540.jpeg

একটি শসা আজ নিয়ে এসেছি, গাছে আরও একটি রয়েছে।

IMG_4543.jpeg

IMG_4541.jpeg

দেখুন কত মরিচ ধরেছে।আজ কিছু তুলে নিয়ে এসেছি। মরিচগুলো হালকা হলুদ রঙের আর সাইজে ছোট হলেও কিন্তু প্রচুর পরিমাণে ঝাল রয়েছে।

IMG_4544.jpeg

এই মরিচ গাছগুলোর মরিচ এখনো খাওয়ার উপযুক্ত হয়নি, আরও কিছুদিন লাগবে।আর বোম্বাই মরিচ গাছে ফুল ফুটেছে কিন্তু এখনো মরিচ ধরা শুরু হয়নি।এই মরিচ গাছের জন্য খুবই এক্সাইটেড, কবে গাছে মরিচ ধরা শুরু হবে! যাইহোক আজ তাহলে এতটুকুই। পরবর্তীতে নতুন কিছু পেলে আবার আপনাদের মাঝে হাজির হব।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 19 days ago 

সত্যি ই আপু নিজের লাগানো গাছ থেকে সবজি তুলে এনে খাওয়া খুব ভাগ্যের ব্যাপার।এর আনন্দ অন্য রকম।অনেক মরিচ এখনো গাছে আছে।ভালো লাগলো শসা দেখে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।