রোদ, বৃষ্টি, আর মেঘের খেলা
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
দুই তিন দিন ধরে ওয়েদারের চমৎকার খেলা চলছে একবার রোদ, একবার মেঘ আবার বৃষ্টি।ঘরের মধ্যে অনেক ঠান্ডা, তাই যখন জ্যাকেট পরে বাইরে বের হই তখন আবার লাগে গরম।তবে আজ বেশ ভালই ঠান্ডা লাগছে, সর্বনিম্ন ৬ ডিগ্রী আর সর্বোচ্চ ১০ ডিগ্রী সেলসিয়াস।প্রবলেম হচ্ছে হাজব্যান্ড এখন বাংলাদেশে তাই বেশ ঘন ঘন আমাকে বাইরে যেতে হচ্ছে।বড় মেয়ে স্কুলে যাচ্ছে আমার প্রতিবেশীর মেয়ের সাথে।আর ছোট মেয়েকে তার স্কুল ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে আসতে হচ্ছে, আবার নিয়ে আসতে হচ্ছে।বাসা থেকে প্রায় ৫-৬ মিনিটের রাস্তা।ঘরের টুকটাক কেনাকাটার জন্যও বাইরে বের হতে হচ্ছে।এদিকে আবার দুই তিন দিন ধরে শরীরটাও খুব একটি ভালো নয়, টনসিলের ব্যথাটা বেড়েছে, সর্দি, নোস ব্লক, এ ছাড়া জ্বর জ্বর ভাব রয়েছে।তারপরও ঘরের সকল কাজই নিজেকে করতে হচ্ছে।
মেয়েকে যখন স্কুল ট্যাক্সি থেকে আনতে যাচ্ছিলাম তখন দেখুন রাস্তা কত সুন্দর রোদে ঝলমল করছে।যেহেতু রোদ ছিল তাই আর ছাতা নিয়ে যাইনি।ভারী জ্যাকেট পরে বের হয়েছিলাম যেহেতু হালকা ঠান্ডা বাতাসও ছিল।
নিমিষের মধ্যেই চারিদিক অন্ধকার হয়ে এল।এরই মধ্যে মেয়ে বাস থেকে নেমে পড়ল।নামার সাথে সাথেই তাকে নিয়ে দ্রুত হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে।অবশ্য মেয়েকে আনার প্রায় এক ঘন্টা আগে বেশ ভালই বৃষ্টি হয়েছিল। তাই ভেবেছিলাম আর বৃষ্টি আসবে না। মনে মনে দোয়া করছিলাম মেয়েকে আনার সময় যেন বৃষ্টি না হয়।দ্রুত হেঁটে বাসায় আসার পর পরই শুরু হয়ে গেল বৃষ্টি। এক ফোঁটা বৃষ্টিও আমাদের গায়ে লাগে নি।এখানকার বৃষ্টি অনেক ঠান্ডা থাকে, গায়ে লাগলেই জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। তাই অনেক কেয়ারফুল থাকতে হয়।যাইহোক আজ তাহলে এতটুকুই।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses








