জন্মদিন উপলক্ষে বাবা-মেয়ের কান্ড

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_1937.jpeg

গতকাল হাজব্যান্ডের জন্মদিন ছিল। যদিও আমরা জন্মদিন পালন করি না, তবে বাচ্চা দুজনের জন্মদিন ছোটখাটো ঘরোয়াভাবে করে থাকি।কয়েকজন বন্ধু-বান্ধব, একটি কেক আর কিছু গিফ্ট দিয়ে জন্মদিনটা সেরে ফেলি।আর আমি আর আমার হাজব্যান্ড জন্মদিন পালন করি না। তবে আমার জন্মদিন পালন করা হয় শুধু যখন বাংলাদেশে যাই তখন, কারণ ওই সময়টিতে আমার জন্মের ডেট টি পরে যায়। আর আমার ভাসুরের ছেলেরা কেক অর্ডার করে আমাকে গিফ্ট দিয়ে সুন্দর করে ছোটখাটো একটি পার্টি সেলিব্রেট করে পরিবারের সকলকে নিয়ে। আমিও বেশ উপভোগ করি।আর ইংল্যান্ডে তেমন কিছুই করা হয়নি, তবে হাজবেন্ডের গিফ্ট মিস হয় না।আর হাজবেন্ডের জন্মদিনেও তাকে গিফ্ট করে থাকি।আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের দুজনের যখন বার্থডে থাকে তখন বাচ্চাদেরকেও স্পেশাল গিফ্ট দেয় হাজব্যান্ড। তাই বাচ্চারা তাদের জন্মদিনের সাথে আমাদের জন্মদিনের জন্যও খুবই এক্সাইটেড থাকে।

IMG_1936.jpeg

এবার চলে যাচ্ছি বাবা ও মেয়েদের কান্ড আপনাদের সাথে শেয়ার করতে।হাজবেন্ডের জন্মদিনের এক মাস আগে থেকেই শুরু হয় মেয়েদের ডিসিশন তাকে কি গিফ্ট দিবে। এরপর অনলাইনে আমরা তিনজন মিলে অর্ডার দিলাম। আমি একটি টি-শার্ট অর্ডার দিতে চেয়েছিলাম, তো ছোট মেয়ে বলল তিনটি দিতে হবে। আমরা তিনজন তিনটি দিব।এরপর দিয়ে দিলাম তিনটি অর্ডার।এরপর বার্থডের আগের দিন ছোট মেয়ে নিজেই প্যাকেট করেছে র‍্যাপিং পেপার দিয়ে সুন্দর করে।এরপর কোথায় লুকিয়ে রাখবে বাবা যদি আগে থেকে দেখে ফেলে।এরপর আমি সুন্দর একটি প্লেসে রেখে দিলাম।

এরপর বাবার পালা। বাবাও চুপিচুপি আগে থেকে অনলাইনে মেয়েদের জন্য অর্ডার করে রেখেছিল।এরপর রাতের বেলা যখন তারা ঘুমিয়ে পড়েছে তখন তার র‍্যাপিং এর কাজ শুরু হয়ে গেল।এরপর আমার কাছে দিল লুকিয়ে রাখার জন্য।কারন গিফট গুলো দেয়া হবে পরের দিন বাচ্চারা যখন স্কুল থেকে ফিরে আসবে।সকাল বেলায় তারা খুব বিজি থাকবে স্কুলে যাওয়ার জন্য, ভালোভাবে দেখার সময় থাকবে না তাই স্কুল থেকে আসার পরেই সকলের গিফ্ট পেয়ে যাবে।কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যেখানে তার বাবার গিফটি রেখে দিয়েছিলাম ছোট মেয়ে সকালে তা দেখে ফেলেছে।আর মিটিমিটি করে হাসছে, সে বুঝে গিয়েছে এটি তাদের গিফ্ট, তার বাবার সারপ্রাইজ।যাইহোক স্কুল থেকে ফেরার পর সকলেই সকলের গিফ্ট পেয়ে গেল।সকলেই খুব খুশি। যাইহোক এই ব্যাপারটা আমি খুবই উপভোগ করি বার্থডের আগের দিন সকলে সকলের গিফট নিয়ে এক্সাইটেড থাকে কিভাবে লুকিয়ে পরের দিন সকলে সারপ্রাইজ করবে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 days ago 

সত্যিই আপু আইডিয়াটা কিন্তু দারুন।বাবার জন্মদিনে বাবাকে গিফট দেয়ার পাশাপাশি বাবাও বাচ্চাদের কে গিফট দেয়।আর সারপ্রাইজ পেলে সেটা তো আরো ভালো লাগে।সবাই সুন্দর দিনটি কাটিয়েছেন ভাইয়ার জন্মদিনের দিনটিকে ঘিরে। সুন্দর অনুভূতি গুলো শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।