ডাই পোস্টঃ পুরাতন শার্ট এর প্যাকেট দিয়ে বক্স তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।

bo5.jfif

bo7.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি বক্স তৈরির পদ্ধতি আপনাদের শেয়ার করবো। আর আমি এই বক্সটি বানিয়েছি শার্টের প্যাকেট দিয়ে। যা কিনা আমরা ফেলে দেই। আর ফেলে দেয়া জিনিস দিয়ে নতুন কিছু বানাতে আমার বেশ ভালো লাগে। আমি প্রায়ই চেস্টা করি ফেলে দেয়া জিনিস দিয়ে নতুন কিছু বানাতে। ছোটখাটো অনেক জিনিস রাখতে আমরা এই বক্স ব্যবহার করতে পারবো।আমি জুয়েলারি রাখতে এই বক্সটি ব্যবহার করবো। প্রথমে ভেবেছিলাম বক্সটিকে কেবল রঙ্গিন কাগজ লাগাবো। কিন্তু পরে মনে হলো কলম দিয়ে কিছু ডিজাইন করলে কেমন হয় । তাই সাদা রং এর জেল পেন দিয়ে কিছু ডিজাইন করে নিলাম। আর ডিজাইন করার পর বক্সটিকে জুয়েলারি বক্স এর মতোই লাগছিলো। বেশ ভালো লেগেছে বক্সটিতে ডিজাইন করার পর। এই বক্সেসটি বানাতে আমি ব্যবহার করেছি পুরাতন শার্ট এর প্যাকেট ,রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেই বক্স তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ডাই পোস্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

bo23.jfif

bo8.jfif

১।শার্টের প্যাকেট ও গোলাপী রং এর কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।সাদা রং এর জেল পেন

বক্স তৈরির ধাপ সমুহ

ধাপ-১

bo24.jfif

bo22.jfif

প্রথমে শার্টের প্যাকেটে ভিন্ন সাইজের দু'টুকরো কাগজ এঁকে নিয়েছি। এবং তা কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-২

bo21.jfif

এবার কেটে নেয়া কাগজের টুকরো চারপাশে দাগ বরাবর কেটে নিয়েছি বক্স তৈরি করার জন্য।

ধাপ-৩

bo20.jfif

bo19.jfif

এবার কেটে নেয়া কাগজের টুকরো দাগ অনুযায়ি ভাঁজ করে নিয়েছি। এবং কাটা অংশগুলো গাম দিয়ে লাগিয়ে বক্স তৈরি করে নিয়েছি।

ধাপ-৪

bo18.jfif

bo17.jfif

bo16.jfif

এবার বানানো বক্সটির চারপাশে গোলাপী রং এর কাগজ চিকন করে কেটে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৫

bo15.jfif

bo14.jfif

bo13.jfif

এবার বক্সের উপরের অংশেও এক টুকরো কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।এভাবে বক্সের নিচের অংশটি বানিয়ে নিলাম।

ধাপ-৬

bo12.jfif

bo10.jfif

bo11.jfif

bo9.jfif

একইভাবে বক্সে ঢাকনাও বানিয়ে নিলাম।

ধাপ-৭

boo1.jfif

এবার বক্সটিকে সুন্দর করার জন্য বক্সের ঢাকনার উপরের কিছু ডিজাইন এঁকে নিলাম সাদা রং এর জেল পেন দিয়ে। আর এভাবেই শার্ট এর প্যাকেট দিয়ে বানিয়ে নিলাম একটি সুন্দর বক্স। যা কিনা জুয়ালারি বক্স হিসাবেও ব্যবহার করা যাবে।

উপস্থাপন

bo1.jfif

bo3.jfif

bo6.jfif

আশাকরি আজকে শার্ট এর প্যাকেট দিয়ে বানানো বক্সটি আপনাদের ভালো লেগেছে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ধরনের ডাই পোস্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৫শে নভেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

পুরাতন শার্ট এর প্যাকেট দিয়ে বক্স তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ডাই পোস্টটি তৈরি করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 last year 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

d1.png

d2.png

d3.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপু আপনি পুরনো শার্টের প্যাকেট দিয়ে খুব সুন্দর একটি বক্স বানিয়েছেন। বিশেষ করে বক্সের উপর আলপনা করার জন্য দেখতে বেশি ভালো লেগেছে। পুরোনো জিনিস কে এভাবে নতুন করে তুলতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার আইডিয়ার প্রশংসা না করে থাকতে পারলাম না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমারও তাই মনে হয় বক্সের উপর ডিজাইন করাতে দেখতে বেশি সুন্দর লাগছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

আপু আপনি ভীষণ ক্রিয়েটিভ। সাধারণ একটা বক্সকে নিজের সুন্দর করে ডিজাইন করে কি অপূর্ব করে তুললেন। এর মধ্যে জুয়েলারি কেন নানান ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস রাখাই যায়। উপরের কলকাগুলোও খুব সুন্দর হয়েছে।

 last year 

আপনিও অনেক ক্রিয়েটিভ মানুষ। বক্সের উপর আঁকা ডিজাইন আপনার ভাল লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর দক্ষতা দেখে। অনেক সুন্দর ভাবে আপনি আজকের ডাই পোস্ট তৈরি করে দেখিয়েছেন। অসাধারণ হয়েছে আপনার ডায় পোস্ট তৈরি করাটা।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনি খুবই দক্ষতার সাথে সুন্দরময় ডাই পোস্টটি তৈরি করেছেন। ধাপে ধাপে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো।

 last year 

ধাপগুলো সহজ করে উপস্থাপন করেছি, যাতে যে কেউ সহজেই বানাতে পারেন।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

বাহ্ অনেক চমৎকার হয়েছে তো আপনার তৈরি করা বক্স। শার্টের প্যাকেট দিয়ে এই বক্সটা তৈরি করেছেন জেনে ভালো লাগলো। পুরোটা রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নেওয়ার পর ডিজাইন করার কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছিল। আপনি চাইলে ছোট ছোট কসমেটিক গুলো এটার মধ্যে রাখতে পারবেন। আপনার এই দক্ষতা সম্পন্ন কাজটি আমাকে সত্যি অনেক মুগ্ধ করেছে।

 last year 

জি আপু আমি জুয়েলারি রাখতে ব্যবহার করবো বক্সটি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64594.92
ETH 1863.76
USDT 1.00
SBD 0.38