লোকমেলার শিল্পীদের জীবন
Image Created by OpenAI
গ্রামের মাটির গন্ধ, বাঁশির সুর, ঢোলের তাল আর মানুষের ভিড়ে ভরে ওঠা এক উৎসব হলো লোকমেলা। এই লোকমেলা শুধু বিনোদনের জায়গা নয়, বরং এটি আমাদের সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। আর এই মেলার প্রাণ হলো সেই সব শিল্পীরা, যারা নিজেদের প্রতিভা, শ্রম আর ভালোবাসা দিয়ে মেলাকে করে তোলে প্রাণবন্ত। লোকমেলার শিল্পীদের জীবন একদিকে যেমন রঙিন, তেমনি অন্যদিকে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। তাদের বেশিরভাগই গ্রামীণ এলাকার মানুষ, যাদের জীবিকা মূলত এই শিল্পকেই ঘিরে হয়ে থাকে। কেউ বাউল গান গায়, কেউ পটচিত্র আঁকে, কেউ আবার মাটির পুতুল বা কাঠের খেলনা তৈরি করে।
বছরের বেশিরভাগ সময় তারা অপেক্ষা করে এই মেলাগুলোর জন্য, কারণ এখান থেকেই আসে তাদের প্রধান উপার্জন। অনেক সময়ই তাদের শ্রমের সঠিক মূল্য তারা পায় না। তবুও তারা কাজ করে যায়, কারণ এই শিল্প তাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া ঐতিহ্য। লোকমেলার শিল্পীদের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তাদের ভালোবাসা অর্থাৎ নিজের শিল্পের প্রতি, নিজের সংস্কৃতির প্রতি। তাদের এই কাজে হয়তো বেশি একটা অর্থ আসে না, কিন্তু তাদের এইসব বস্তু মানুষের মুখে, বিশেষ করে বাচ্চাদের মুখে হাসি ফোটায়। এটা অনেক সময় তাদের কাছেও একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। তবে বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়ন ও আধুনিক বিনোদনের কারণে লোকমেলার গুরুত্ব অনেকটাই কমে গেছে। এর ফলে শিল্পীদের জীবন আরও কঠিন হয়ে উঠছে।
