আলপনার ইতিহাস ও তার নকশার অর্থ-02
Image Created by OpenAI
বাংলার মাটি শুধু ফসল ফলানোর জন্য খ্যাত, তা কিন্তু নয়। এই মাটি যুগ যুগ ধরে জন্ম দিয়েছে সুর, গান আর লোকসংস্কৃতির। একসময় গ্রামবাংলার ভোর, সন্ধ্যা কিংবা উৎসব মানেই ছিল লোকবাদ্যযন্ত্রের মায়াবী ধ্বনি। কিন্তু বর্তমানে আধুনিকতার তীব্র স্রোতে আজ সেই সুরগুলো অনেকটাই হারিয়ে গেছে। ঢাক ও ঢোল ছিল উৎসবের প্রধান আকর্ষণ। আগে গ্রামবাংলার দুর্গাপূজা, বিয়ে বা যাত্রাপালার কথা বললেই ঢাক-ঢোলের কথা মনে পড়ে যায়। কাঠ ও চামড়ায় তৈরি এই যন্ত্রগুলো একসময় প্রতিটি উৎসবের অপরিহার্য অংশ ছিল। কিন্তু বর্তমানে আজ ডিজিটাল সাউন্ড সিস্টেমের ভিড়ে আসল ঢাকির সংখ্যা কমে যাচ্ছে।
ঢাকের সেই গম্ভীর, প্রাণবন্ত শব্দ যেন ধীরে ধীরে একটা স্মৃতি হয়ে রয়ে যাচ্ছে। এরপর আসি একতারা- বাউল গান মানেই হলো একতারা। মাত্র একটি তারে বাঁধা এই যন্ত্রে লুকিয়ে আছে গভীর বিষয়। কিন্তু আজ বাউল সংগীতের মঞ্চেও একতারা কমে যাচ্ছে, সেখানে জায়গা করে নিচ্ছে আধুনিক বাদ্যযন্ত্র। এছাড়া কীর্তন, বৈষ্ণব গান কিংবা ধর্মীয় অনুষ্ঠানে খোল-মৃদঙ্গ ছিল অপরিহার্য বাদ্যযন্ত্র। মাটির তৈরি এই যন্ত্রের ছন্দে ভক্তি আর আবেগ একাকার হয়ে যেত। কিন্তু সেখানেও বিষয়টা আজ অন্যরকম অর্থাৎ বর্তমানে প্লাস্টিক ও ফাইবারের যন্ত্র এসে ঐতিহ্যবাহী এই খোল-মৃদঙ্গের জায়গা দখল করে নিয়েছে।
