পার্কের লেকে হাঁসেদের খেলা

in আমার বাংলা ব্লগ11 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

polish_save.jpeg

হাঁস দেখতে আমার কিন্তু বেশ ভালই লাগে। বিশেষ করে রাজহাঁস বেশি ভালো লাগে যখন পানিতে সাঁতার কাটে, আর ঝাঁক ধরে যখন দৌঁড়ে বেড়ায়।অবশ্য মাঝে মাঝে ভয়ও পেতাম যখন দৌঁড়ে কাছে আসত।বাংলাদেশে আনাচে কানাচে বেশ ভালই রাজহাঁস দেখা যেত, বিশেষ করে গ্রাম অঞ্চলে।যাইহোক এ দেশেও কিন্তু হাঁস গুলো বেশ ভালোই দেখা যায়।বিশেষ করে বিভিন্ন ধরনের জলাশয় ও লেক গুলোতে।আমার আজকের এই ফটোগ্রাফি গুলো নেয়া হয়েছিল টিলগেট পার্কের লেক থেকে।খুবই চমৎকার এই পার্কটি, আর এই পার্কের সৌন্দর্য বৃদ্ধি করেছে লেক, যেখানে ঝাঁকে ঝাঁকে হাঁস সাঁতার কাটছে।এই হাঁসগুলোই লেকের অন্যতম প্রধান সৌন্দর্য।এই পার্কে গেলেই সর্বপ্রথম চলে যাই ওই লেকের ধারে হাঁসগুলোর খেলা উপভোগ করতে।যাইহোক চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমার আজকের ফটোগ্রাফি গুলো।

IMG_2483.jpeg

IMG_2481.jpeg

দেখুন কত স্বচ্ছ ও পরিষ্কার পানিতে হাঁসগুলো সাঁতার কাটছে।

IMG_2484.jpeg

IMG_2482.jpeg

কিছু কিছু হাঁস আবার পানি থেকে উপরে উঠে এসে হাঁটাহাটি করছে যেগুলো সকলে বেশ ভালই উপভোগ করছে।অনেকে আবার হাঁসগুলোকে খাবারও দিচ্ছে।

IMG_2480.jpeg

IMG_2478.jpeg

IMG_2476.jpeg

IMG_2477.jpeg

IMG_2486.jpeg

চমৎকার এই পার্কের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে পার্কের আরো কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Lovely photographs thanks for sharing

 7 hours ago 

পার্কের প্রধান আকর্ষন হাঁসগুলোর খেলা।সত্যি ই আপু সাদা রাজহাঁস গুলো দেখতে আরো সুন্দর হয়।হাঁস ঝাঁক বেঁধে এলে আমার ও ভীষণ ভয় লাগে।পার্কের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 71474.52
ETH 2179.45
USDT 1.00
SBD 0.49