🌙 ঈদ আসে, কিন্তু সেই অনুভূতিটা আর আসে না
আসসালামু আলাইকুম আমার প্রিয় STEEMI পরিবার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ হঠাৎ করেই একটা বিষয় নিয়ে ভাবছিলাম। ছোটবেলায় ঈদ আসার আগেই মনটা আনন্দে ভরে যেত। রমজানের শেষ কয়েকটা দিন যেন কাটতেই চাইতো না। কখন ঈদের চাঁদ দেখা যাবে, কখন নতুন জামা পরবো, কখন বন্ধুদের সাথে ঘুরতে বের হবো, এসব নিয়েই সারাক্ষণ ভাবতাম।
ঈদকে ঘিরে কত পরিকল্পনা ছিল! কোন বন্ধুর বাসায় যাবো, কোথায় ঘুরতে যাবো, কার সাথে দেখা হবে এসব নিয়ে আমরা কয়েকদিন আগেই আলোচনা শুরু করে দিতাম। গ্রামের মাঠ, রাস্তা, বাজার সব জায়গাতেই যেন ঈদের আনন্দ ছড়িয়ে থাকতো। ঈদের আগের রাতেও ঘুম আসতো না। নতুন জামাটা বারবার বের করে দেখতাম। সকালে তাড়াতাড়ি উঠে গোসল করে ঈদের নামাজে যাওয়ার জন্য এক ধরনের উত্তেজনা কাজ করতো। তখন ঈদ মানেই ছিল নিখাদ আনন্দ।
কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু যেন বদলে গেছে। এখনো ঈদ আসে, চাঁদ ওঠে, মানুষ নতুন জামা পরে। কিন্তু সেই আগের অনুভূতিটা আর খুঁজে পাই না। বরং ঈদ আসলে অনেক সময় ভয় লাগে। সংসারের খরচ, পরিবারের দায়িত্ব, বিভিন্ন চিন্তা, সবকিছু মাথার মধ্যে ঘুরতে থাকে।ছোটবেলায় আমরা শুধু আনন্দটা দেখতাম। এখন বুঝি, ঈদের আনন্দের পেছনেও কত মানুষের কষ্ট আর দায়িত্ব লুকিয়ে থাকে। বাবা-মা কীভাবে আমাদের জন্য সবকিছু ঠিক করতেন, সেটা এখন একটু একটু করে উপলব্ধি করতে পারছি।
বন্ধুদের সাথেও আগের মতো আর দেখা হয় না। সবাই নিজের জীবন আর দায়িত্ব নিয়ে ব্যস্ত। একসময় যাদের ছাড়া ঈদ কল্পনা করা যেত না, আজ তাদের অনেকের সাথেই বছরের পর বছর দেখা হয় না। তবুও ঈদ আসে, আবার চলে যায়। হয়তো বয়স বাড়ার সাথে সাথে ঈদের অর্থও বদলে যায়। ছোটবেলায় ঈদ ছিল আনন্দের, আর এখন ঈদ যেন স্মৃতির। এমন কিছু স্মৃতি, যেগুলো মনে পড়লে ভালোও লাগে, আবার একটু কষ্টও হয়।
সত্যি বলতে, আমি ঈদের চেয়ে এখন বেশি মিস করি সেই ছোটবেলার দিনগুলোকে। কারণ ঈদ এখনো আসে, কিন্তু সেই দিনগুলো আর ফিরে আসে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: 🌙 ঈদ আসে, কিন্তু সেই অনুভূতিটা আর আসে না
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...





High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!
Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.