ভোট, ছুটি আর মানুষের ঢল

in সাহিত্য ক্যানভাস16 hours ago
ভোট, ছুটি আর মানুষের ঢল

1000076807.png

গতকাল সকালে আমরা নীলফামারীতে নেমেছিলাম। নেমেই বুঝতে পারছিলাম আজকের দিনটা অন্যরকম। পুরো বাংলাদেশজুড়ে এখন নির্বাচনের আমেজ চলছে, আর তার মধ্যেই আজ সকাল থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সকাল হতেই মানুষ দলে দলে বের হয়ে পড়েছে নিজ নিজ ভোটার কেন্দ্র আর গ্রামের দিকে।

রাস্তায় নামলেই বোঝা যাচ্ছিল পরিস্থিতি। বাসে, ট্রাকে, ছোট গাড়িতে সব জায়গায় মানুষেরর ঢল। স্বাভাবিকভাবেই অতিরিক্ত যানজট তৈরি হয়েছে। অনেক জায়গায় গাড়ি থেমে থেমে চলছে, কোথাও আবার একদম দাঁড়িয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই যানজটেও মানুষের মুখে খুব বেশি বিরক্তি নেই। সবাই যেন জানে আজ একটু কষ্ট হবেই।

আগে ছুটি হলে এমন দৃশ্য আমরা দেখতাম ঈদের সময় বা পূজোর সময়। তখন মুসলিম, হিন্দু সবাই নিজ নিজ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গ্রামে ছুটে যেত। কিন্তু আজকের দৃশ্যটা একটু আলাদা। আজ কোনো নির্দিষ্ট ধর্মের উৎসব না, আজ একটা জাতীয় উপলক্ষ। ভোটের জন্যই মানুষ ছুটছে, নিজের অধিকারটা আদায় করতে।

1000076727.jpg

সবচেয়ে ভালো লাগছে এই জায়গায় এই যাত্রায় কোনো ভেদাভেদ চোখে পড়ছে না। কে কোন ধর্মের, কে কোন দলের, কে ধনী কে গরিব এসব কিছুই আজ গুরুত্ব পাচ্ছে না। সবাই একসাথে একই দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে একটা উচ্ছমুখর পরিবেশ তৈরি হয়েছে। কোথাও হাসি, কোথাও গল্প, কোথাও আবার অনেক দিন পর গ্রামের বাড়ি ফেরার উত্তেজনা।

নীলফামারীর এই সকালটা আমার কাছে অনেক আলাদা লেগেছে। চারপাশে কোলাহল, হর্নের শব্দ, মানুষের ভিড় সব মিলিয়ে একটা অদ্ভুত কিন্তু সুন্দর অনুভুতি। মনে হচ্ছিল পুরো দেশটাই যেন একসাথে নড়েচড়ে বসেছে। এমন সময়গুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু আলাদা আলাদা মানুষ না, আমরা একটা দেশ। আর এই দেশের ভবিষ্যৎ গড়ার একটা ছোট কিন্তু গুরুত্বপুর্ন দায়িত্ব আজ আমাদের সবার কাঁধে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ভোট, ছুটি আর মানুষের ঢল

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
Loading...

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin