বাংলার প্রাচীন রান্না

ChatGPT Image Jan 5, 2026, 02_11_40 PM.png

Image Created by OpenAI

বাংলার রান্না অন্যান্য রান্নার তুলনায় সম্পূর্ণ আলাদা। বাংলার রান্না মানেই আজ আমরা বুঝি হচ্ছে মাছ-ভাত, ডাল, ভাজা, মিষ্টি ইত্যাদি এইসব। কিন্তু আজ থেকে প্রায় ১০০ বছর আগে, বলতে গেলে ব্রিটিশ আমলের শেষদিক বা তারও আগে বাংলার রান্নার ধরন ছিল অন্যরকম। বলতে গেলে অনেক বেশি প্রাকৃতিক, ঋতুভিত্তিক ও স্বনির্ভর ছিল। এখনকার আধুনিকতার মতো তেমন বিশেষ কিছু ছিল না। এখনকার সময়ে আমরা যে রান্নাঘরের গ্যাস, মিক্সার বা প্যাকেটজাত মশলা ব্যবহার করি, আগে কিন্তু এইসবের কোনো ব্যবহার ছিল না। সেই সময়ের রান্না ছিল সম্পূর্ণ প্রাকৃতিক। প্রকৃতির সঙ্গে একপ্রকার গভীরভাবে যুক্ত ছিল।

সেই সময়কার বাংলার রান্নার উপকরণ, পদ্ধতি ও খাদ্যসংস্কৃতি ছিল সহজ, প্রাকৃতিক ও ঋতুভিত্তিক। অর্থাৎ
১০০ বছর আগের বাংলার রান্নার মূল ভিত্তি ছিল হলো- যা ঘরে তৈরী করা হতো এবং তাই দিয়ে রান্না করা হতো। এখনকার মতো বাজারনির্ভরতার ব্যবস্থা ছিল না। এখনকার খাবারে যেমন রাসায়নিক এবং কৃত্রিম ব্যবস্থা করা হয়, আগেকার সময়ে সম্পূর্ণ প্রাকৃতিক এবং অর্গানিক ছিল। আর তখনকার সময়ে সব খাবার ছিল ঋতুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ গ্রীষ্মের সময়ে হালকা খাবার, বর্ষার সময়ে ভাজা ও ঝোল, শীতে শাক-সবজি ও পিঠে ইত্যাদি এইসব ছিল একদম সাধারণ নিয়মের খাবার দাবার।

Sort:  

Not 100 years from now, but about fifty years ago, there were many delicious, natural and organic foods that were very beneficial and necessary for our bodies. Now we don't know whether we are eating food or eating poison. Every food is poisoned, every food has formalin added to it. And if we talk about 100 years from now, then it is a much bigger deal. The food at that time was very good, the diseases and ailments of the people at that time were very few, their food was solid, pure, their immunity was good.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64227.59
ETH 1856.23
USDT 1.00
SBD 0.41