এবিবি ফান প্রশ্ন- ৫২৮ || শুধু আপনজনরাই কেন বেশি দুঃখ দেয়?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শুধু আপনজনরাই কেন বেশি দুঃখ দেয়?

প্রশ্নকারীঃ

@nevlu123

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মনে হয় আপনজনরা দুঃখ দেয়ার মত যথাযথ জায়গাগুলো তাদের জানা থাকে তাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আপনি সকিনাকে ভালোবেসে আপনজন বানাবেন, দুঃখ তো সেই দিবে। কারন আপনি রহিমা তো আপনাকে চিনেও না, দুঃখ দিবে কিভাবে.....? 😅😄

 2 years ago 

হাহাহাহ।।😄😄

 2 years ago 

ঠিক বলেছেন 😃😁🤣।

 2 years ago 

শুধু আপনজনরাই কেন বেশি দুঃখ দেয়?
আপনজনের সাথে ভালোবাসাটা একটু বেশি থাকে। আর অতিরিক্ত কোন কিছুই ভালো না। বেশি ভালোবাসার মানুষ সামান্য কিছু বললেই কষ্টটা বেশি লাগে।তখনই মনে হয় আপনজনের কষ্টটা হৃদয়ে বেশি আঘাত হানে।

 2 years ago 

হ্যাঁ অতিরিক্ত কোন কিছু ভালো না। এই কারণে আপন মানুষ কষ্ট বেশি দিয়ে থাকে।

 2 years ago 

আপনজনরাই বেশি দুঃখ দেয়, কারণ তাদের প্রতি আমাদের প্রত্যাশা বেশি থাকে। যাদের আমরা ভালোবাসি, তাদের কাছ থেকে যত্ন, সম্মান, ও আন্তরিকতা আশা করি। যখন তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারে না বা ইচ্ছে করে কষ্ট দেয়, তখন সেটা অপরিচিত কারও কথার চেয়ে অনেক বেশি গভীরভাবে আঘাত করে।

আরেকটি কারণ হলো, আপনজনরা আমাদের দুর্বলতা ও অনুভূতিগুলো ভালোভাবে জানে। তাই তাদের বলা একটি কথাও বা করা একটি আচরণ আমাদের হৃদয়ে গভীরভাবে বিঁধতে পারে। তবুও, ভালোবাসা ও সম্পর্কের বাঁধন অনেক শক্তিশালী—কষ্ট পেলেও আমরা বারবার তাদের কাছে ফিরে যাই, আশা করি তারা একদিন বুঝবে।😥😅

 2 years ago 

বাহ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তো, খুব ভালো লাগলো ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনজনরাই বেশি দুঃখ দেয়, কারণ তারা জানে আপনি তাদের ক্ষমা করে দেবেন। আর অপরিচিতরা? তারা তো আপনার ফেসবুক স্ট্যাটাস দেখেই পালায়!" 😅

 2 years ago 

জি ভাই ঠিক বলেছেন।

 2 years ago 

শুধু আপনজনরাই কেন বেশি দুঃখ দেয়?

আপন মানুষগুলো নিজেদের দুর্বলতা সম্পর্কে সবচাইতে বেশি জানে। কোথায় আঘাত দিলে আমাকে ঘায়েল করা যাবে এই সম্পর্কে সচেতন। আমরা আপন মানুষগুলোকে সবচাইতে বেশি ভালোবাসি এবং বিশ্বাসের জায়গার স্থান দিয়ে থাকি। তাই তারা সুযোগ বুঝে সবচাইতে বেশি কষ্ট দেয়।

 2 years ago 

মনের কথা বলেছেন ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন আপন মানুষগুলো নিজেদের দুর্বলতা সম্পর্কে বেশি জানে। এই কারণে কষ্ট বেশি দেয়।

 2 years ago 

আপনজনের কাছেই আমাদের প্রত্যাশা বেশি থাকে, তাই তাদের অবহেলা বা কষ্ট বেশি আঘাত করে আমাদের।তারা আমাদের অনুভূতি ও দুর্বলতা ভালো জানে, তাই তাদের কথাই বেশি গভীরে কষ্ট লাগে ।

 2 years ago 

একদম ঠিক বলেছ আপু যাদের কাছে আমাদের প্রত্যাশা বেশি তারা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়।

 2 years ago 

কারন এই আপনজনেরাই একমাত্র আমাদের নাড়ি-নক্ষত্র সব জেনে থাকে, তাই কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে বেশি দুঃখ দিতেও ভালোবাসে।

 2 years ago 

একদম যথাযথ বলেছেন দিদি।

 2 years ago 

☺️☺️

 2 years ago 

তারা কষ্ট দিয়ে অনেক বেশি আনন্দ পায়।

 2 years ago 

ঠিক বলেছেন

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু সবকিছু জানে বিধায় কষ্ট দিতে পারে।

 2 years ago 

একদম-ই তাই।

 2 years ago 

শুধু আপনজনরাই কেন বেশি দুঃখ দেয়?

আপনজনদের কাজ-ই হচ্ছে দুঃখ দেওয়া। তাদের সাথে খুশির কোনো সংবাদ শেয়ার করলেও, তারা নেগেটিভ কিছু খুঁজে বের করার চেষ্টা করে।

 2 years ago 

আপনি আপন মানুষের থেকে সবসময় বেশি ভালোবাসার আশা করেন। তাদের থেকে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দুঃখ পান সেক্ষেত্রে সেটা স্মরণীয় থাকে তবে পর মানুষের থেকে এমনটা স্মরণীয় থাকে না তাই সব সময় মনে হয় শুধু আপনজনরাই দুঃখ দেয়।

 2 years ago 

জি ভাই ঠিক বলেছেন।

 2 years ago 

ভালোবাসার মানুষদের থেকে পাওয়া কষ্টগুলো সব সময় চিরস্মরণীয় হয়ে থাকে।

 2 years ago 

মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যা সব সময় মনের মাঝে থেকে যায়।

 2 years ago 

আমরা সব সময় চলাফেরা ওঠাবসা করি আপন মানুষের সাথে আর তাই তারা জানে আমাদের দুর্বলতা কোথায়। তাই শুধু আপনজন সঠিক জায়গায় দুঃখ দিতে পারি এই জন্য বেশি দুঃখ লাগে।

 2 years ago 

যুক্তি আছে আপনার কথায়।

 2 years ago 

জি আপু দুর্বলতার জায়গায় আঘাত করাটাই তাদের কাজ।