অহংকার একদিন মাটিতে মিশে যাবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অহংকার একদিন মাটিতে মিশে যাবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।



image.png



লিংক


এই পৃথিবীতে যারা অহংকারী মানুষ তাদের অহংকার একদিন মাটির সাথে মিশে যাবে এবং তাদের কাছের মানুষগুলো তখন তাদেরকে আর ভালোবাসবে না এবং তারা তাদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে। কিছু কিছু মানুষের এই অতিরিক্ত অহংকারের জন্য কিন্তু তারা জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারে না এবং জীবনের বাকি সময়টুকু তাদের বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে কাটতে হয়। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদের এই অহংকার ছেড়ে সাধারণ মানুষের মতো বসবাস করতে পারি তাহলে সেখানে আমরা শান্তি খুঁজে পাব।


কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে এই পৃথিবীতে শান্তির একমাত্র উৎস হলো অর্থ তারা অত্যন্ত বোকা মানুষ এবং তাদের এই অহংকার একদিন মাটিতে মিশে গেলে বুঝতে পারে যে এই পৃথিবীতে অর্থই কিন্তু জীবনের একমাত্র উদ্দেশ্য নয় একমাত্র উদ্দেশ্য হলো ভালো মানুষ হয়ে বেঁচে থাকা এবং একে অন্যের বিপদে সবসময় পাশে থাকা। এভাবে যদি আমরা জীবনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারবো।


কিছু কিছু মানুষের এই ধরনের অহংকারের জন্য তারা তাদের নিজেদের প্রিয় মানুষগুলোর থেকে দূরে সরে যায় এবং এমন একটা সময় আসে তখন তাদের পাশে আর কোন মানুষ থাকে না এবং তাদের সুখ দুঃখের কথাগুলো তারা কখনো অন্য মানুষের সাথে শেয়ার করতে পারে না। এজন্য এই অতিরিক্ত অহংকার থেকে আমাদের সবসময় বের হয়ে আসতে হবে এবং একজন সাধারণ মানুষের মতো প্রত্যেকটা মানুষকে ভালোবেসে আপন করে পাশে রাখার চেষ্টা করতে হবে যাতে করে সবাইকে নিয়ে আমরা বসবাস করতে পারি।


এভাবে যদি আমরা একে অপরের বিপদে-আপদে সাহায্য করতে পারি এবং নিজেদের অহংকার থেকে দূরে সরে আসতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালবাসবে এবং আমাদের বিপদে আপদে তারাও কিন্তু আমাদের পাশে থাকার চেষ্টা করবে। তাইতো এই অতিরিক্ত অহংকারী মানুষের অহংকার একদিন মাটিতে মিশে যাবে এবং তখন তার পাশে আর কেউ থাকবে না এবং সবাই তাদেরকে মন থেকে অনেক বেশি ঘৃণা করবে। তাই আমরা সবসময় চেষ্টা করব মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকার জন্য।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।