শক্তের ভক্ত।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শক্তের ভক্ত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
বর্তমান পৃথিবীতে এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে নরম মানুষকে কেউ কখনো পাত্তা দেওয়ার চেষ্টা করে না এবং বিভিন্ন ভাবে তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। অর্থাৎ আপনার উপর কেউ যদি অন্যায় অত্যাচার করে তাহলে কেউ কখনো আপনাকে আর পছন্দ করবে না এবং আপনি যদি এর প্রতিবাদ করতে না পারেন তাহলে সবাই বিভিন্নভাবে আপনার উপর অন্যায় অত্যাচার করে যাবে এবং এই অন্যায় অত্যাচার আপনাকে সহ্য করে বাকি জীবনটা কাটাতে হবে। এজন্য কখনো নিজের মাথা নত করতে নেই অন্যের সামনে।
কিন্তু আমরা যদি সেই ক্ষেত্রে কঠোর হতে পারি তাহলে কেউ দ্বিতীয়বার এই ধরনের আচার-আচরণ করার সুযোগ পাবে না এবং সবাই আমাদের ভয় পেয়ে চলবে এবং একটা জিনিস মনে রাখবে যে এদের ক্ষতি করতে গেলে কিন্তু কেউ আমাদেরকে কখনো আর ছেড়ে কথা বলবে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে অন্যায়ের প্রতিবাদ করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং যেখানে অন্যায় রয়েছে এখানে তাদেরকে বিভিন্নভাবে কঠোর হয়ে তাদের সে অন্যায় কাজটাকে আটকানোর চেষ্টা করব।
এভাবে যদি আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। তাই আমরা সবাই মিলে চেষ্টা করব তাতে করে কেউ কারো উপর অন্যায় অত্যাচার করতে না পারে এবং আমরা সবসময় এই খারাপ মানুষদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব যাতে করে তারা এই খারাপ কাজ থেকে সবসময় দূরে সরে থাকে এবং নিজেদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করতে পারেন।
এজন্য আমরা সবসময় শক্ত থাকার চেষ্টা করব এবং কখনো মাথা নত করবো না যাতে করে কেউ আমাদের উপর অন্যায় অত্যাচার করতে না পারে এবং আমরা যদি এইভাবে সবসময় মাথা উঁচু করে বাঁচতে পারি তাহলে সবাই আমাদেরকে অনেক বেশি ভয় পাবে এবং আমাদের সাথে অন্যায় অত্যাচার করার মত খারাপ কাজ থেকে সব সময় দূরে সরে থাকার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় এই ধরনের খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো এবং শক্ত থাকার চেষ্টা করো যাতে করে আমরা জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।