মনের কথা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের কথা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে মনের কথা বলার মত এবং বোঝার মত এমন একজন মানুষকে চাই যারা সব সময় আমাদের পাশে থাকবে এবং আমাদের সকল মনের ব্যথা বেদনাগুলো দূর করার জন্য চেষ্টা করবে। এই পৃথিবীতে আমাদের জীবনে এমন এমন কিছু প্রিয় মানুষ রয়েছে যারা কিনা সব সময় আমাদের মনের কথাগুলো বুঝতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের মনের কথাগুলো বলার মত কোন প্রিয় মানুষকে আমাদের জীবনে না পায় তাহলে আমাদের মনের কথাগুলো আমাদের মনের মধ্যে সবসময় থেকে যাবে এবং সেই কথাগুলো যেহেতু আমরা অন্যের কাছে প্রকাশ করতে পারবো না তাই এই ব্যথা গুলো আমাদের সারা জীবন একাকী সব সময় সহ্য করে যেতে হবে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মনের মানুষের সাথে শুধুমাত্র মনের কথাগুলো বলা যায়। আর এই মনের মানুষ বলতে আমরা সেই মানুষগুলোকে বুঝি যে মানুষগুলো আমাদের বিপদে আপদে সবসময় রক্ষা করে এছাড়াও আমাদের যাতে কোন ক্ষতি না হয় এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে। আসলে একটা মানুষের মনের কথা বোঝার মত ক্ষমতা কিন্তু সবার কখনো থাকে না। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি যদি আপনার মনের কথাটা আপনার প্রিয় মানুষ এবং অন্য একজন সাধারন মানুষের সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আপনি এখানেই পার্থক্য বুঝা যেতে পারবেন। অর্থাৎ সেই দুইজন মানুষ কিন্তু আপনার এই মনের কথাকে আলাদা আলাদা ভাবে গ্রহন করবে।
এছাড়াও একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষের মনে এমন এমন কিছু চাহিদা থাকে যেগুলো তারা সবসময় পূরণ করতে চায় কিন্তু বাস্তবতার জন্য তারা কখনো সেই জিনিসগুলো পূরণ করতে পারে না। আসলে এই দুর্বলতার জন্য কিন্তু তারা সারা জীবন কষ্ট পেয়ে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনে একটা সঠিক মনের মানুষ খুঁজে পেতে পারি যার সাথে আপনি আপনার মনের সকল ধরনের ব্যথা বেদনা এবং সুখ-দুঃখের কথা শেয়ার করতে পারবেন তাহলে কিন্তু আপনি জীবনে অবশ্যই একজন সুখী মানুষ হতে পারবেন।কেননা মনের মানুষ যদি ভালো না হয় তাহলে জীবনে কখনো সুখ পাওয়া যায় না।
এজন্য মানুষের মনের কখনো আঘাত দিতে নেই এবং তার মনের কথাগুলো শুনে যদি আমরা সেই জিনিসটাকে তাদের জীবনে পেতে সাহায্য করে তাহলে কিন্তু সেই মানুষটা অবশ্যই খুশি যেমন হবে ঠিক তেমনি তারাও আমাদেরকে আস্তে আস্তে করে ভালোবেসে ফেলবে। আসলে যদি আমরা আমাদের প্রতিবেশীদের মনের কথা বুঝে এবং তাদের জীবনের সকল সমস্যাগুলো বুঝতে পেরে সেগুলো দূর করার চেষ্টা না করতে পারি তাহলে কিন্তু তারা আমাদেরকে কখনো ভালো প্রতিবেশী হিসেবে গ্রহণ করবে না। আসলে সমাজে যদি মানুষের মধ্যে মানুষের মনের কথাটা শেয়ার করতে পারে এবং সেই অনুযায়ী অন্যান্য মানুষগুলো তাদের সেই মনের কথা অনুযায়ী কাজ করতে পারে তাহলে সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদা ধরনের ভালোবাসার জন্ম নেবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
