কাজ কখনো ফেলে রাখতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


frog-1339892_1280.jpg



লিংক


প্রত্যেক মানুষকে প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আসলে কাজ করতে করতে একটা মানুষ সবসময় ক্লান্ত হয়ে পড়তেও পারে। কেননা যে মানুষ যত বেশি কাজ করবে তার ক্লান্ত তত বেশি হবে। কিন্তু আর একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি তাহলে কিন্তু সেই কাজটা পরবর্তীতে আর কখনো সমাধান করা সম্ভব হবে না। কেননা কাজ যদি আমরা পরবর্তী দিনের জন্য ফেলে রাখি তাহলে সেই কাজটা পরবর্তীতে আর সম্পূর্ণ করার মত সময় আমাদের থাকবে না। এজন্য আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা সব সময় আমাদের কাজগুলো প্রতিনিয়ত সময় অনুযায়ী করার চেষ্টা করব এবং কালকের জন্য কোন ধরনের কাজ ফেলে রাখবো না।


আসলে যারা প্রত্যেকটা কাজ সময় মতো করতে পারে এবং পরবর্তী দিনের জন্য কাজ কখনো ফেলে রাখে না তারা কিন্তু জীবনে অবশ্যই উন্নত লাভ করতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যে মানুষগুলোকে আমরা দেখতে পাই তারা কিন্তু সবাই সময় অনুযায়ী কাজ কখনো করতে পারে না। আসলে সময় অনুযায়ী যারা কাজ করতে পারে তাদের ধৈর্য এবং পরিশ্রম অন্যান্য মানুষদের থেকে আলাদা হয়ে থাকে। আসলে অন্যান্য মানুষগুলো যে ধরনের চিন্তা ভাবনা করে সে ধরনের চিন্তাভাবনা কিন্তু এই ধরনের পরিশ্রমী মানুষেরা কখনো করে না। তারা মনে করে যে প্রতিদিনের কাজ যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলে পরবর্তীতে আমাদের উপরে কোন চাপ আসবে না।


আসলে একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি সময়ের কাজ না করে মনে করি কালকে সেই কাজটি করব তাহলে সেই কাজটি পরবর্তীতে আবার আমরা পরবর্তী দিনের জন্য ফেলে রাখবো। এভাবে একটি কাজ ফেলে রাখতে রাখতে একটা সময় দেখব যে সেই কাজ করার মত পরিস্থিতি আর আমাদের থাকবে না।অর্থাৎ সেই কাজটা আমাদের জীবনে অসম্পূর্ণ থেকে যাবে এবং এই কাজগুলো যখন আমাদের জীবনে অসম্পূর্ণ থাকবে তখন কিন্তু আমরা আর জীবনে বড় হতে পারব না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে এই কাজের জন্য আমাদের আফসোস করতে হবে। এজন্য আমরা যতই কষ্ট হোক না কেন আমরা প্রতিদিনের কাজ সবসময় প্রতিদিন পড়ার জন্য সবাই মিলে চেষ্টা করব।


আসলে এই অভ্যাসটি যদি আমরা সকলে মিলে করতে পারি তাহলে এই পৃথিবীতে আমাদের দ্বারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ সবসময় হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা অলস প্রকৃতির লোক রয়েছে তারা কিন্তু কখনো সময় অনুযায়ী কাজ করার চেষ্টা করে না এবং তাদের জীবনের অনেক কাজগুলো তারা সবসময় অসম্পূর্ণ রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আসলে এই প্রকৃতির লোকেদের জীবনে তেমন কোন উন্নতি কখনো হয় না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সবসময় অবনতি নিয়ে বেঁচে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলে সময় অনুযায়ী কাজ করতে পারি তাহলে কিন্তু পৃথিবীটাকে আমরা একটা সুন্দরভাবে সাজাতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।