হৃদয়ের বন্ধন।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে হৃদয়ের বন্ধন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে আমরা বহু মানুষ একত্রে এক জায়গায় বসবাস করে থাকি এবং আস্তে আস্তে সেই মানুষগুলোর সঙ্গে আমাদের একটা হৃদয়ের বন্ধন সৃষ্টি হয়ে যায়। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে যখন আপনি একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করবেন এবং বিপদে-আপদে তার পাশে থাকবে ঠিক একই রকম ভাবে আপনার বিপদে আপদে সে মানুষটি আপনার পাশে থাকবে তাহলে এই দুটো মানুষদের মধ্যে একটা আলাদা ধরনের বন্ধন তৈরি হয়ে যাবে। এভাবে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে কিন্তু সমাজের সৃষ্টি হয় এবং সে সমাজের প্রত্যেকটা মানুষের সাথে সেই মানুষগুলোর একটা আলাদা ধরনের সম্পর্ক গড়ে ওঠে।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে মানুষগুলোর সঙ্গে আমাদের হৃদয়ের বন্ধন তাকে সেই মানুষগুলোর সাথে আমরা সব সময় আলাদা ধরনের একটা শান্তি পেয়ে থাকি। অর্থাৎ আপনি যদি আপনার মনের মত মানুষের সাথে কথা বলতে পারেন তাহলে দেখবেন যে সেখানে একটা আলাদা ধরনের শান্তি আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনার যদি কোন মানুষকে ভালো না লাগে এবং তার সাথে যখন দীর্ঘ সময় কাটান তখন দেখবে যে আপনার মধ্যে একটা অস্বস্তি ভাব কাজ করছে এবং আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সেই মানুষটি থেকে দূরে সরে থাকার জন্য। যদিও মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকা কিন্তু প্রত্যেকটা মানুষের অবশ্যই একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে চলে আসে।
আর হৃদয়ের বন্ধন সৃষ্টি হওয়ার ফলে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে তাদের বিপদ আপদ থেকে সবসময় রক্ষা করার জন্য চেষ্টা করব। আসলে সমাজে যদি কোন একটা মানুষ খারাপ ভাবে বসবাস করে এবং তার জীবনে বিভিন্ন ধরনের কষ্ট থাকে তাহলে আমরা সবসময় চেষ্টা করব যাতে করে তাদের জীবনের এই দুঃখ কষ্ট গুলো দূরে সরে রাখা যায় কি করে। আসলে যেখানে হৃদয়ের বন্ধন তৈরি হয় না সেখানে কিন্তু কখনো ভালোবাসা নামক জিনিসটা থাকতে পারে না। অর্থাৎ আপনি যখন অন্য একটা মানুষকে কখনো পছন্দ না করেন তাহলে দেখবেন যে সেখানে থাকতে আপনার ইচ্ছা করবে না এবং সবসময় সেই মানুষটির থেকে আপনি দূরে থাকবেন এবং সে মানুষটি আপনার কাছে কোন কিছু চাইলে আপনি সেটি অস্বীকার করে যাবেন।
এজন্য একটা মানুষের সাথে যখন আমরা হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাব তখন তার উপকার করার চেষ্টা করব এবং সেই মানুষটি যাতে কোন ক্ষতি না হয় এজন্য আমরা প্রতিনিয়ত সেই মানুষটির আশে পাশে থাকার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি এই হৃদয়ের বন্ধন দিয়ে প্রত্যেকটা মানুষকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলতে পারি তাহলে দেখবেন যে এই পৃথিবীর মাঝে শান্তি বিরাজ করছে এবং কোন মানুষ কখনো অন্য কোন মানুষের অপকার করবে না বরং সবসময় চেষ্টা করবে কি করে অন্য মানুষগুলোর উপকার করা যায়। আর এভাবে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ এবং একই সাথে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
