একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুর্ঘটনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


car-accident-8953979_1280.webp



লিংক


আসলে এখন প্রতিদিন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের দুর্ঘটনার মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। কিছু কিছু মানুষ আছে যাদের বোকামির কারণে জন্য কিন্তু অনেক সাধারণ মানুষের প্রাণ আজ হারিয়ে ফেলছে। বেশিরভাগ কিন্তু তারা কিশোর বয়সের ছেলে তারাই কিন্তু বেশি এক্সিডেন্ট করে দুর্ঘটনায় তাদের প্রাণ হারিয়ে ফেলছে। আসলে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু মানুষের মনে সেই উদ্দীপনা আর কাজ করেন এবং মানুষ অনেকটা বাস্তবতা সম্পন্ন হয়ে যায়। কিন্তু যারা কিশোর বয়সের ছেলে তারা কিন্তু সব সময় আকাশে উড়তে যায় এবং তাদের কাছে যদি কোন কিছু দেওয়া হয় তাহলে তারা তার সঠিক ব্যবহার কখনো করতে পারে না।


আসলে রাস্তাঘাটে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে কিছু কিছু কিশোর শ্রেণীর ছেলেরা এতই স্পিডে গাড়ি চালায় এতে করে কিন্তু রাস্তার দুপাশ থেকে সাধারণ মানুষদের ভয়ে সরে যেতে হয়। আসলে রাস্তার পাশের মানুষের ভয় হয় কিন্তু এসব মানুষের ভিতরে কখনো কোনো ধরনের ভয় কাজ করে না। আসলে তারা এদিকে একটা স্টাইল মনে করে। কিন্তু এক্সিডেন্ট করলে তখন এদের আর বাঁচার সম্ভাবনা একদম শূন্য হয়ে থাকে। যদিও এদের মধ্যে কেউ যদি বেঁচে যায় তাহলে তাদের বেঁচে থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো কেন না এমন অবস্থা হয় যে তারা এই জীবনে আর কোন কিছু করতে পারে না এবং সঠিকভাবে দাঁড়াতেই পারে না। এজন্য একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না।


আসলে ইদানিং সব থেকে বেশি এক্সিডেন্ট হচ্ছে। আমার মনে হয় যে যারা অতিরিক্ত গতিতে বিভিন্ন ধরনের যানবাহন চালায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আসলে এইসব মানুষদের পক্ষে যদি আইন করা হতে পারে তাহলে কিন্তু তাদের এই ধরনের অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর চাহিদাটা দিন দিন কিন্তু কমে যেতে শুরু করবে। তাইতো আমাদের রাস্তাঘাট দিয়ে গাড়ি চালানোর সময় অনেক বেশি সাবধানে গাড়ি চালাতে হবে এবং আস্তে আস্তে করে গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না এবং এর ফলে কিন্তু আমাদের মূল্যবান জীবনকে আমরা হারিয়ে ফেলতে পারি।


এজন্য নির্দিষ্ট বয়সের আগে কখনো কারো হাতে কোন ধরনের যানবাহন তুলে দেওয়া উচিত নয় এবং এর ফলে কিন্তু বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাইতো এই সকল যাতায়াতের ক্ষেত্রে যদি প্রশাসন অনেক বেশি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে তাহলে এই ধরনের বড় বড় দুর্ঘটনার সংখ্যা কিন্তু দিন দিন কমে যেতে শুরু করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই মিলে মিশে এই সকল শিশু-কিশোরদের বোঝাতে পারি যে এই অতিরিক্ত গাড়ি চালানোর ফলে কি ক্ষতি হয় তাহলে কিন্তু তারা এই ধরনের খারাপ কাজ থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে এবং আস্তে আস্তে করে কিন্তু এই ধরনের দুর্ঘটনা কমে যেতে শুরু করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 6 days ago 

Hi @darklights,

🎲 SteemLudo is waiting for new players!

Play SteemLudo, challenge real players using STEEM, and earn up to 1.9× STEEM rewards when you win your matches.

Want more rewards?

Share your SteemLudo gameplay experience by making a post on steem and receive handsome rewards with a guaranteed vote.

🎁 Invite more players with your invitation code and earn up to 110 STEEM!

🎮 Play Now: https://www.steemx.org/ludo
💬 Join Discord: https://discord.gg/JyW7v8STG

ludobanner gif.gif