অভিভাবক যখন খারাপ হয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অভিভাবক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম সব সময় তাদের অভিভাবকের উপর নির্ভর করে। অর্থাৎ একটা পরিবারের সন্তান যদি ভালো হয় তাহলে অবশ্যই আমরা দেখব যে সেই পরিবারের প্রত্যেকটি সদস্যই অবশ্য ভালো ছিল। কিন্তু পরিবারের অভিভাবক যদি খারাপ হয় তাহলে সেই পরিবার থেকে একজন ভালো সন্তান বড় হওয়া কিন্তু বড়ই কঠিন। আসলে অভিভাবকের কাছ থেকে আমরা সবসময় শিক্ষা নিয়ে থাকি কি করে আমরা জীবনে ভালো মানুষ হতে পারব এবং জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে অভিভাবক যদি আমাদেরকে সব সময় ভুল পথে চালনা করে তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনে কখনো মানুষের মত মানুষ হতে পারব না।
এজন্য যে পরিবারের সন্তান সবসময় খারাপ হয় সেই পরিবারের অভিভাবককে আমরা খারাপ বলে মনে করি। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে মানুষ সবসময় চেষ্টা করে জীবনে কি করে দ্রুত উন্নতি লাভ করা যায়। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই জীবনে কিন্তু কখনো দ্রুত উন্নতি লাভ করা যায় না। আসলে আমরা সবসময় চেষ্টা করি যাতে করে আমাদের সন্তানরা জীবনে মানুষের মত মানুষ হতে পারে এবং তারাও জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারে। এজন্য আমরা সব সময় চেষ্টা করি যাতে করে আমাদের সন্তানেরা কখনো খারাপ জায়গায় যেতে না পারে এবং তারা যদি জীবনে ভালো হতে পারে তাহলে এতে করে আমাদের নাম হবে।
কিন্তু একজন অভিভাবক যদি খারাপ হয় তাহলে তাদের সন্তানেরা ভালো হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটি সন্তান তাদের অভিভাবকদের কাছ থেকে ভালো-মন্দ জ্ঞান নিয়ে তারা জীবনে বড় হওয়ার চেষ্টা করে। অর্থাৎ অভিভাবক যদি ভালো না থাকে তাহলে কিন্তু তারা কখনো অভিভাবকদের কাছ থেকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে না এবং এর ফলে তাদের জীবনটা অনেক খারাপ যাবে এবং প্রত্যেকটি লোক তাদেরকে সবসময় ঘৃণা করবে। আসলে এজন্য তারা কখনো জীবনে মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না এবং জীবনটাকে তারা সঠিকভাবে কখনো উপভোগ করতে পারবে না। তাইতো আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনটা তখন অনেক বেশি কষ্ট যাবে।
এজন্য প্রত্যেকটি অভিভাবকের উচিত যেন তারা জীবনে যা কিছু করুক না কেন তারা তাদের সন্তানকে ঠিক সেই ধরনের খারাপ শিক্ষা কখনো না দিয়ে বরং ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। কেননা সন্তান যদি জীবনে মানুষের মত মানুষ হতে পারে তাহলে কিন্তু এতে করে প্রত্যেকটা অভিভাবকের একটা ভালো নাম হবে। আসলে আমাদের কেউ সবসময় চেষ্টা করতে হবে নিজেদের জীবনটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের জীবনটাকে সব সময় ভালোর দিকে পৌঁছে দেওয়ার জন্য। আর এভাবে যদি সবাই জীবনে মানুষের মতো মানুষ হয়ে জীবনটাকে উপভোগ করতে পারে তাহলে দেখবেন যে এই পৃথিবী থেকে খারাপ লোকের সংখ্যা কমে যাবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
