সম্পর্ক ভালো রাখতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


couple-5963678_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে আমরা যত ধরনের সম্পর্ক দেখতে পাই এই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিন্তু একটা মধুরতা রয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের সম্পর্ক ভালো রাখতে চাই তাহলে সম্পর্কের ক্ষেত্রে সব সময় আমাদের সৎ থাকতে হবে এবং এই সম্পর্কটা যাতে নষ্ট না হয় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আসলে একটা সম্পর্ক তৈরি করা যতটা সহজ ঠিক সেই সম্পর্কটা সারা জীবনের জন্য ধরে রাখা কিন্তু অনেক বেশি কঠিন। অর্থাৎ একটা সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে আপনাকে অনেকটা ধৈর্য এবং ভালোবাসা রাখতে হবে। এই পৃথিবীতে আমরা দেখেছি বড় বড় ধরনের সম্পর্ক খুব দ্রুত নষ্ট হয়ে যায়।


আসলে মানুষের সাথে মানুষের যদি ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্কটা কিন্তু দুই এক মিনিটের মধ্যে কখনো নষ্ট হয়ে যেতে পারে না। আসলে প্রত্যেকটা সম্পর্ককে সর্বপ্রথম আমাদের সম্মান করতে হবে। কেননা যদি আমরা সম্পর্কের প্রতি কোন ধরনের সম্মান রাখতে না পারি তাহলে সেই সম্পর্ক কিন্তু বেশিদিন কখনো টিকিয়ে রাখা সম্ভব নয়। আমরা যদি আমাদের ভালোবাসার মানুষের সাথে বিভিন্ন ভাবে খারাপ আচার আচরণ করি এবং তাদেরকে কষ্ট দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এই ভালোবাসার মানুষগুলো কখনো এই কষ্ট সহ্য করতে পারবে না এবং তারা আস্তে আস্তে করে কিন্তু আমাদের এই সম্পর্কটা মুছে ফেলার জন্য সব সময় চেষ্টা করতে থাকবে।


আর সম্পর্ক যদি একবার ভেঙে যায় তাহলে সেই সম্পর্কটাকে আর কখনো সঠিকভাবে জোড়া দেওয়া সম্ভব হয় না। যদিও অনেকে মনে করে যে সম্পর্ক যদি একবার ভেঙ্গে যায় সে সম্পর্কটাকে আবার পুনরায় নাকি জোড়া দেওয়া যায়। কিন্তু এই কথা সম্পূর্ণ একটি ভুল কথা। কেননা কোন একটা ভেঙে যাওয়ার জিনিসকে যতই আপনি জোড়া লাগানোর চেষ্টা করবেন না কেন সেই জায়গাটা সবসময় দুর্বল থাকবে এবং আগের মতো করে আর কখনো হতে পারবে না। এজন্য আমরা সব সময় প্রত্যেকটা সম্পর্ককে সঠিকভাবে টিকিয়ে রাখার জন্য সব সময় সতর্ক থাকা চেষ্টা করব এবং আমাদের এই ভালো সম্পর্ক থাকা মানুষগুলোর সাথে কখনো কোনো ধরনের প্রতারণা করার জন্য চেষ্টা করব না।


আসলে মানুষের সাথে এখন মানুষ সম্পর্ক তৈরি করতে অনেক বেশি ভয় পায়।কেননা মানুষ এখন আর মানুষকে কখনো বিশ্বাস করে না এবং সবাই সবাইকে অনেক বেশি ঘৃণা করে। আর আমরা যদি মানুষকে ঘৃণা করে থাকি তাহলে এই মানুষগুলো কখনো আমাদের পাশে এসে আমাদেরকে ভালবাসবে না এবং আমাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। এজন্য সব সময় আমরা মানুষকে ভালবাসবো এবং মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করব। কেননা আমরা যদি আমাদের সম্পর্কের মধ্যে আমাদের বিশ্বাস নামক জিনিসটা একবার জন্মাতে পারি তাহলে কিন্তু সেই সম্পর্কটা আর কখনো ভেঙে যাবে না বরং সেই সম্পর্কটা আজীবনের জন্য আমাদের জীবনে থেকে যাবে।
রয়েছে এবং তারা সব সময় বুঝে থাকে যে কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা খারাপ। এজন্য সব সময় বুঝে শুনে সকল ধরনের সিদ্ধান্ত নেওয়া অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

সম্পর্কের গভীরতা এবং বিশ্বাসের গুরুত্ব নিয়ে চমৎকার একটি জীবনমুখী পোস্ট করেছেন, @darklights! বিশেষ করে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগালেও যে দাগ থেকে যায়, আপনার এই উপলব্ধিটি বেশ বাস্তবসম্মত। অনেক শুভকামনা রইল

Posted using SteemX

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.051
BTC 68960.53
ETH 2027.57
USDT 1.00
SBD 0.49