মাঝে মাঝে সাহায্যের প্রয়োজন হয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মাঝে মাঝে সাহায্যের প্রয়োজন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে যেহেতু সবাই আদিম কাল থেকে একসাথে বসবাস করে আসছে তাই একজন মানুষ আরেকজন মানুষের বিপদে সবসময় এগিয়ে আসে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি প্রাচীনকাল থেকে দলবদ্ধভাবে বসবাস করতে না পারতাম তাহলে কিন্তু কখনো আমরা এই যুগ অব্দি নিজেদের অস্তিত্ব কখনো নিয়ে আসতে পারতাম না। অর্থাৎ অনেক আগেই আমরা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতাম। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একে অন্যের সাহায্য না করতে পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এজন্য মাঝে মাঝে কিন্তু আমাদের অন্যের সাহায্যের প্রয়োজন হয় এবং অন্যের সাহায্যের হলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।
আসলে এই পৃথিবীতে সকল মানুষের দ্বারা কিন্তু সকল ধরনের কাজ কখনো সঠিকভাবে সম্পূর্ণ হতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সকল ধরনের কাজ একসাথে করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো। কিন্তু এগুলো কখনো মানুষের দ্বারা সম্ভব হতে পারে না। মাঝে মাঝে কোন কাজে অন্যের প্রয়োজন হতে পারে এবং সেই মানুষটা যখন আমাদের সামান্য একটু সাহায্য করবে তখন আমরা সেই কাজটা পুনরায় সমাধান করতে পারব। এর মানে এই নয় যে সেই মানুষটি এসে আপনার সকল ধরনের সমস্যার সমাধান করে দেবে। অনেক সময় ছোট ছোট জিনিসের জন্য কিন্তু মানুষের বড় ধরনের কাজ অনেক দিনের জন্য আটকে যেতে পারে।
আর সেই ছোট জিনিস গুলো বোঝার ক্ষমতা অথবা কোথায় সমস্যা হচ্ছে সেটা ধরার ক্ষমতা কিন্তু কিছু কিছু মানুষের থাকে না।কিন্তু অন্য মানুষের এসে আপনার ভুলটাকে যখন ধরিয়ে দেবে তখন আপনি সেই ভুলগুলো সমাধান করে আবার পুনরায় সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি মনে করেন যে এই পৃথিবীতে আপনি স্বয়ংসম্পূর্ণ তাহলে এই জিনিসটা আপনার সম্পূর্ণ একটা ভুল ধারণা। কেননা এই পৃথিবীতে মানুষ কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না এবং কোন না কোন সময় অন্য কোন মানুষের সাহায্যের প্রয়োজন হয়। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেছেন যে আপনার কাছে প্রচুর পরিমাণ অর্থ আছে কিন্তু কৃষকরা যদি ফসল না বলে তাহলে আপনি কি খাবেন।
এজন্য এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং বিপদে আপদে একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে হবে। আসলে আমরা যখন অন্য মানুষের সাহায্যে এগিয়ে আসব তখন কিন্তু সেই মানুষগুলো আমাদেরকে সাহায্য করবে এবং একে অন্যের সাহায্যের ফলে কিন্তু আমরা সব সময় এগিয়ে যেতে পারবো। এজন্য ছোট বড় বলে এই পৃথিবীতে কোন মানুষ হতে পারে না। আসলে মানুষের কথা অন্য মানুষগুলো সবসময় সমান এবং প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাওয়ার অধিকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার অধিকার রয়েছে। তাইতো আমরা মাঝে মাঝে কোন ধরনের সমস্যায় পড়লে অন্যের সাহায্য নিতে পারি এটি কিন্তু কখনো ভুল কোন বিষয় নয়।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
