ভয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


monster-3764868_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে যারা ভয় নিয়ে জীবন যাপন করে অথবা ভয় নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তারা জীবনে কখনো বড় হতে পারে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে ভয় পাই তাহলে কিন্তু আমরা জীবনের অর্ধেক পথ থেকে সব সময় পিছিয়ে থাকবো। আসলে আমাদের সবসময় সাহস নিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে হবে। কেননা আমাদের মনের মধ্যে যদি কখনো সাহস না থাকে তাহলে আমরা কিন্তু জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং প্রত্যেকটা লোক আমাদেরকে অনেকটা দুর্বল মনে করবে। কিন্তু আমরা কখনো এই দুর্বল শ্রেণীর লোক নয়।


অর্থাৎ আমরা নিজেদের মনের মধ্যে সকল ধরনের ভয় দূর করে সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। আসলে এভাবে আমরা যদি নিজেদের ভয়কে দূরে সরিয়ে রেখে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং কেউ আমাদেরকে কখনো আটকে রাখতে পারবে না। এই পৃথিবীতে যারা আজ উন্নতির সর্ব শিখরে পৌঁছে গেছে তাদের দেখলে আমরা সবাই বুঝতে পারে যে তারা কতটা বেশি কঠোর পরিশ্রম করেছে এবং তাদের জীবনের তারা কোনো কখনো ভয় পাইনি। আসলে মানুষের মনের ভয়কে মানুষ সব সময় যদি পুষে রাখার চেষ্টা করে তাহলে সেই ভয় কখনো আর বের হতে পারবে না এবং সে জীবনে সব সময় পিছিয়ে থাকবে।


আসলে নিজেদের মনের ভয় কে দূর করে যদি আমরা এই ভয়েস থেকে বের হয়ে এসে জীবনে কঠিন সংগ্রামে লিপ্ত হতে পারি তাহলে কিন্তু জীবনের উন্নতির পথ থেকে কেউ আমাদেরকে আর কখনো সরিয়ে ফেলতে পারবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই মিলেমিশে একসাথে এই ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভীতু মানুষ তাদেরকে কেউ কখনো সম্মান করে না এবং তাদের আশেপাশে কেউ কখনো থাকার চেষ্টা করে না। কেননা তাদের দ্বারা কোন কাজ কখনোই হবে না।


এজন্য পৃথিবীতে যারা ভীতু প্রকৃতির লোক তারা যদি নিজেদেরকে এখনো সঠিক না করে তাহলে কিন্তু তারা সবসময় পিছনের দিকে পড়ে থাকবে এবং অন্যান্য মানুষগুলো তাদের ফেলে সবসময় সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে সকল ধরনের ভয় দূরে সরিয়ে রেখে আমরা সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।আর এভাবে সবাই মিলে যদি আমরা সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে একটা ভালো জায়গায় আমরা পৌঁছে যেতে পারবো এবং কেউ আমাদেরকে আর কখনো পিছনের দিকে ফেলে রাখতে পারবে না। এজন্য সর্বপ্রথম নিজেকে সাহসী করে তুলতে হবে এবং সামনের দিকে এগিয়ে চলার মত মন মানসিকতা তৈরি করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 68885.47
ETH 2085.53
USDT 1.00
SBD 0.51