সবার দ্বারা সবকিছু হয় না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবার দ্বারা সবকিছু হয় না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


self-care-6886596_1280.jpg



লিংক


এই পৃথিবীতে সবার দ্বারা যদি সবকিছু হয়ে যেত তাহলে কিন্তু কোন মানুষ আর ঘরে বসে থাকতো না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যে মানুষটা যে বিষয়ে বেশি দক্ষ তাকে সেই জিনিসটা করতে দেওয়া উচিত। আসলে আমাদের এই পৃথিবীতে এখন দক্ষ লোক অপেক্ষা অদক্ষ লোকের সংখ্যা অনেক বেশি এবং তাদের দ্বারা যদি বিভিন্ন ধরনের কাজ সমাধান করা হয় তাহলে সেই কাজগুলো কখনোই ভালো হবে না। এজন্য যারা যে বিষয়ে যত বেশি পারদর্শী তাদেরকে কিন্তু সেই বিষয়ে কাজ দেওয়া উচিত এবং তারা যদি সেই বিষয় নিয়ে কাজ করতে পারে তাহলে কিন্তু তারা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যোগ্য ব্যক্তিকে তাদের যোগ্য স্থানে স্থান দেওয়া উচিত।


আসলে এখন বর্তমানে টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের মানুষকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হয় এবং সেই কাজগুলো কখনো সঠিকভাবে সম্পন্ন হয় না। আসলে আমরা যদি সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি তাহলে অবশ্যই সবাইকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া উচিত। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা যোগ্য ব্যক্তি ছিলেন তারা কিন্তু তাদের সেই সুন্দর কাজের জন্য পৃথিবীটাকে অনেক বেশি সুন্দর করেছে এবং মানুষগুলো অনেক বেশি নিরাপদে বসবাস করছে।আসলে এই পৃথিবীতে এখন সবার দ্বারা কিন্তু সবকিছু যেহেতু করা সম্ভব নয় তাই প্রত্যেকটা লোককে তাদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ধরনের কাজ করতে দেয়া হলে তারা কিন্তু সেই কাজটি ভালোবেসে করবে।


আপনি যদি কোন একজন ব্যক্তিকে জোরপূর্বক তার যোগ্যতার বাইরে কোন কাজ করতে দিয়ে থাকেন তাহলে কিন্তু সে সেই কাজটি কখনো সঠিকভাবে সমাধান করবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে সবাই সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রত্যেকটা জিনিস সমাধান করতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এজন্য সবাইকে অবশ্য সচেতন হতে হবে এবং কিছু কিছু খারাপ ব্যক্তিরা রয়েছে যারা কিনা অর্থের বিনিময়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের কাজের যোগান দিয়ে থাকে। আসলে তারা অর্থ নিয়েই কেটে পড়ে এবং এই মানুষগুলো সেই কাজগুলো কখনো সঠিকভাবে করতে পারেনা এর ফলে কিন্তু দেশের ক্ষতি হয়।


আর এর থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং নিজেদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে। আসলে আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে না পারি তাহলে কিন্তু আমরা দেশটাকে সুন্দরভাবে কখনো সাজাতে পারব না এবং দেশটা দিন দিন অবনতির দিকে এগিয়ে যাবে। একটা জিনিস আমাদের অবশ্যই মানতে হবে যে যারা যত বেশি শিক্ষিত তারা কিন্তু ততবেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং তারা বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে অনেক বেশি জ্ঞানী হয়ে থাকে। আর জ্ঞানী ব্যক্তিদের দ্বারা কিন্তু অবশ্যই আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে অন্যান্য লোকের কাছে পরিচিতি লাভ করাতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 66565.75
ETH 2056.80
USDT 1.00
SBD 0.50