একাকী বেঁচে থাকা বড় কঠিন।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে একাকী বেঁচে থাকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমরা সব সময় লক্ষ করে দেখেছি যে আমরা যখন সবার মাঝে বসবাস করি তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি হয়। অর্থাৎ সবার সাথে মিলেমিশে আনন্দ করার মধ্যে একটা আলাদা শান্তি রয়েছে এবং সাধারণত মধ্যবিত্ত পরিবারে এই ধরনের সুখ শান্তি আমরা দেখতে পাই। কিন্তু একটা জিনিস আমরা অবশ্যই মানতে রাজি যে আমরা মধ্যবিত্ত পরিবারের জন্ম গ্রহণ করে আমরা নিজেদেরকে অনেক বেশি ধন্য মনে করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যত ধনী মানুষদের আমরা দেখতে পাই তারা কিন্তু একাকী বসবাস করে এবং তাদের আশেপাশে তেমন কোন তাদের আত্মীয়-স্বজন কখনোই থাকে না। আসলে আমাদের মত জীবনটাকে তারা উপভোগ করতে পারে না।
যদিও তাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে কিন্তু তারা এই অর্থ দিয়ে তাদের জীবনটাকে তেমন সুখ শান্তি কখনো দিতে পারে না। আসলে একাকী যারা বসবাস করতে চেষ্টা করে বা বসবাস করতে চায় তারা একটা জিনিস সব সময় মাথায় রাখবে যে এই পৃথিবীতে একাকী কখনো সুখে বসবাস করা যায় না। আসলে আপনি প্রথম প্রথম মনে করবেন যে আপনি একা আছেন তো ভালো আছেন। আর কিছুদিন পর যেতে না যেতেই আপনি বুঝতে পারবেন যে আস্তে আস্তে করে আপনার জীবনটা তখন আর ভালো লাগছে না এবং একাকী বসবাস করতে আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে। আসলে আপনার পাশে যখন আপনাদের প্রিয় মানুষগুলো থাকবে তখন আপনাকে আর কখনো একাকী মনে হবে না। অর্থাৎ তখন আপনি অনেক আনন্দের মধ্যে থাকবেন।
কিন্তু আপনাকে যদি প্রচুর পরিমানে অর্থ দিয়ে একাকী বসবাস করতে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি কখনো সেই অর্থ দিয়ে এই সুখ কিনতে পারবেন না এবং এই একাকী থাকার কষ্ট আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এজন্য আমরা কখনো আমাদের কাছের মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করব না এবং তাদেরকে সবসময় একত্রে নিয়ে বসবাস করার চেষ্টা করব। আসলে এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে পারি তাহলে কিন্তু আমরা একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পাবো। এজন্য সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন আমরা সব সময় সবাইকে নিয়ে একসাথে বসবাস করার চেষ্টা করব এবং নিজেদের মধ্যে সুখ দুঃখ গুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করব।
আর আমরা যদি এভাবে সবাই মিলে একত্রে বসবাস করতে পারি তাহলে আমাদের কখনো আর একাকী মনে হবে না এবং আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবো।এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সবাইকে নিয়ে একত্রে বসবাস করতে পারি। আসলে শুধুমাত্র নিজেদের পরিবারের লোক নয় বরং সমাজে যারা বসবাস করে সবাইকে নিয়ে একসঙ্গে আমরা বসবাস করার চেষ্টা করব এবং একে অন্যের সাহায্যে এগিয়ে আসব। এভাবে যদি আমরা একে অপরের সাহায্য করতে পারি তখন দেখবেন যে আমরা অনেক বেশি সুখে থাকতে পারবো এবং ছোট ছোট জিনিসগুলো আমরা সবার সাথে ভাগ করে নিতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
