মূর্খদের কিছু বোঝানো যায় না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মূর্খ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


obedience-7086957_1280.webp



লিংক


এই পৃথিবীতে যারা মূর্খ মানুষ তারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং কখনো ভালো-মন্দ জ্ঞান বোধ তাদের মধ্যে থাকে না। একটা মূর্খ মানুষের যদি আপনি কোন ভালো কথা বলতে যাবেন তখন সে আপনার ভালো কথা না বুঝে বড় উল্টো কথাটা বুঝবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য মূর্খ মানুষ থেকে প্রায় সবাই কিন্তু অনেক দূরে থাকার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের সবাই যদি মূর্খ হয়ে যায় এবং গোটা কয়েকজন লোক যদি নিজেদেরকে জ্ঞানী করার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের দেশটা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। অর্থাৎ আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সবাইকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।


একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনি যদি ভাল কোন কিছু এই মূর্খ ব্যক্তিদের কে বোঝানোর চেষ্টা করেন তখন তারা কিন্তু সেই জিনিসটা কখনো বোঝার চেষ্টা করবে না এবং সেই জিনিসটা থেকে তারা দূরে থাকার চেষ্টা করবে। এই মূর্খ মানুষেরা অনেকটা কুসংস্কারে বিশ্বাসী হয়ে থাকে এবং এই কুসংস্কার গুলো গ্রহণ করার ফলে কিন্তু তারা তাদের জীবনে কখনো উন্নতি ডেকে আনতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই জীবনটাকে যদি আমরা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদেরকে প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং অন্য মানুষরা যাতে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে এজন্য আমাদের চেষ্টা করতে হবে।


কিন্তু বর্তমান সময়ে মানুষ এতটাই মূর্খ হয়ে যাচ্ছে যাতে করে তাদের শিক্ষার প্রতি আগ্রহ অনেক বেশি কমে যাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের সাধারন কাজ করার মাধ্যমে তারা তাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করেন। আসলে মূর্খ ব্যক্তির অনেকটা বোকা-প্রকৃতির হয়ে থাকে এবং তারা বুঝতে পারে না যে কোন কাজটা করলে তাদের জীবনে উপকার হবে এবং কোন কাজটা করলে তাদের জীবনের ক্ষতি হবে। এজন্য তারা সবসময় অন্যান্য আধুনিক মানুষ থেকে অনেক বেশি পিছিয়ে থাকে এবং আধুনিকতার ছোঁয়া তাদের জীবনে কখনো আসতে পারে না। এজন্য এই মানুষগুলো জীবনে যতই পরিশ্রম করুক না কেন তারা কিন্তু কখনো জীবনে প্রকৃত উন্নতি লাভ করতে পারেনা।


এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা এই জীবনে এই মূর্খ ব্যক্তিদের কে বোঝাতে পারি এবং তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারে। আর এভাবে যদি আমরা দেশ থেকে মূর্খ ব্যক্তিদের সংখ্যা কমিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের দেশটাকে আবার পুনরায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং দেশের মানুষগুলো এই আধুনিকতার ছোঁয়া পেয়ে তারা কিন্তু তাদের জীবনটাকে ধন্য করতে পারবে। এজন্য আমরা সব সময় প্রকৃতি শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করবো এবং যারা শিক্ষা অর্জন করতে রাজি নয় তাদেরকে অবশ্যই শিক্ষার গুরুত্ব বোঝাতে হবে যাতে করে তারা শিক্ষার প্রতি আগ্রহ দেখিয়ে সে শিক্ষা গ্রহণ করতে এগিয়ে আসে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।