লোকে সম্মান করে যোগ্যতা অনুযায়ী।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সম্মান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমাদের এই পৃথিবীতে মানুষ শুধুমাত্র মানুষকে সম্মান করে তাদের যোগ্যতা অনুযায়ী এবং অর্থ অনুযায়ী। আসলে যারা যোগ্যতা অনুযায়ী মানুষকে সম্মান করে তারা কিন্তু প্রকৃত ভালো মানুষ এবং যারা মানুষের অর্থ দেখে তাদেরকে সম্মান করে তারা কখনো ভাল মানুষ হতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে অবশ্য সম্মানে সহিত আমাদের বেঁচে থাকতে হবে। কেননা আপনি যদি যে সমাজে বসবাস করেন এবং সেই সমাজের প্রত্যেকটা লোক যদি আপনাকে কখনো সম্মান না করে এবং অবহেলা করে আপনাকে দূরে সরিয়ে দেয় তাহলে এটা করে কিন্তু আপনার কষ্ট হবে এবং আপনি সেই সমাজের সুখে শান্তিতে কখনো বসবাস করতে পারবেন না। একটা জিনিস মনে রাখতে হবে যে সম্মান পাওয়া কিন্তু মুখের কথা নয়।
আসলে সমাজের যে মানুষগুলোকে আমরা প্রকৃত সম্মান করি সেই মানুষগুলোর আচার-আচরণ এবং তাদের ব্যবহার দেখলে আমরা বুঝতে পারি যে লোকটা কত ভালো মানুষ। অর্থাৎ তারা সব সময় চেষ্টা করে কি করে মানুষের পাশে থাকা যায় এবং মানুষের উপকার করা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মানুষের উপকার না করে বরং মানুষের ক্ষতি করার চেষ্টা করি এবং মানুষকে সবসময় কষ্ট দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেই মানুষগুলো কখনো আমাদের ভালোবাসবে না এবং আমাদের সম্মান করবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষকে আমরা অবশ্যই সম্মান করবো তাদের যোগ্যতা অনুযায়ী অর্থাৎ তারা যদি ভালো কাজ করে তাহলে আমরা তাদের সম্মান করবো।
এজন্য একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সমাজের যারা খারাপ মানুষ তারা কিন্তু সব সময় মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে এবং এই মানুষগুলোকে আমরা কখনো ভালোবাসার চেষ্টা করব না এবং সম্মান তো দূরের কথা তাদের সাথে মেলামেশার চেষ্টা করব না। যেহেতু তারা সমাজের খারাপ ব্যক্তি তাই তাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব। এভাবে যদি আমরা সমাজের খারাপ মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই মানুষগুলোর মনের মধ্যে একটা খারাপ অনুভূতির সৃষ্টি হবে। আসলে তারা যদি নিজেদের ভুল বুঝতে পেরে পুনরায় আবার মানুষের ভালো করার চেষ্টা করে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করে তাহলে কিন্তু অবশ্যই মানুষ তাদেরকে পুনরায় সাহায্য করবে এবং সম্মান করবে।
এজন্য বেঁচে থাকার অধিকার যেমন প্রত্যেকটা মানুষের রয়েছে ঠিক তেমনি অন্য মানুষদের কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার সকলের রয়েছে। আর এভাবে যদি আমরা মানুষের সম্মান করে মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমার জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং একটা ভালোবাসা নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করেন দেখেছেন যে যারা প্রকৃত সম্মান পাওয়ার যোগ্য তারা কিন্তু সব দিক থেকে অন্যান্য মানুষদের থেকে এগিয়ে থাকে। কেননা তাদের এই ভালো কাজ এবং ভালো মন-মানসিকতার জন্য কিন্তু মানুষের কাছে সব থেকে বেশি পরিচিতি লাভ করে এবং মানুষ তাদের দেখলে সব সময় সম্মান করার চেষ্টা করে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
