কারো ভরসায় থাকতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভরসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


laptop-6081424_1280.webp



লিংক


এই পৃথিবীটা বড় একটা স্বার্থপর এর জায়গা যেখানে সবাই সবার নিজের মতো করে থাকতে ব্যস্ত থাকে। আসলে আপনি যদি অন্য কারো উপর ব্যস্ত হয়ে পড়েন তাহলে কিন্তু আপনি জীবনে কখনো বড় হতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেহেতু নিজের ক্ষেত্রে অনেক বেশি স্বার্থপর তাই তারা কখনো নিজের স্বার্থ ছাড়া আপনার স্বার্থকে কখনো বড় করে দেখবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদের মতো করে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি তাহলে হয়তো বা আমরা একদিন না একদিন ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবো। আসলে এভাবে যদি আমরা ভালো জায়গায় পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে সব সময় স্বাধীন থাকতে পারবো।


এই পৃথিবীতে প্রায় বেশিরভাগ লোক অন্যান্য লোকের ভরসায় বেঁচে থাকে। আর এইসব লোকেদের জীবনে স্বাধীনতা বলে কোন কিছুই কখনো থাকেনা। এজন্য এই মানুষগুলো দিনশেষে সব সময় বিভিন্ন ধরনের কষ্ট পায় এবং তারা নিজেদের মনের মতো করে কোন ধরনের কাজ করার মোটেও সুযোগ পায় না। আসলে যে কাজে নিজেদের মন থাকে না সেই কাজটা কিন্তু কখনো ভালোভাবে সম্পন্ন হয় না। তবুও একটু ভালো থাকার জন্য অন্যের পছন্দ করার কাজ আমাদের করতে হয় এবং সেই কাজে মনোনিবেশ করার চেষ্টা চালিয়ে যেতে হয়। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন অন্যের কাছে কাজকর্ম করবেন তখন কিন্তু আপনাকে অন্যের মতো করে সব সময় চলতে হবে।


আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা ধরনের হয়ে থাকে এবং কোন মানুষের সঙ্গে আপনি কোন মানুষের কখনো মিল খুঁজে পাবেন না। আর আপনি যদি কোন খারাপ মানুষের ভরসায় বসে থাকেন তাহলে আপনার এতে করে সময় নষ্ট হবে। আসলে খারাপ লোকের ভরসায় থাকা কিন্তু একটা বোকামির কাজ যেগুলো প্রায় সব ধরনের লোকেরা করে থাকে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যদি সবাই মিলেমিশে একসঙ্গে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা নিজের নিজের ভরসার উপর বেঁচে থাকার চেষ্টা করব এবং কঠোর পরিশ্রম করে জীবনে উন্নতি লাভ করার জন্য সব সময় চেষ্টা করতে থাকবো।


এভাবে আমরা যদি কারো উপরে ভরসা না থেকে নিজেরা মিলে নিজেদের পথ তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু একদিন আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো। এই পৃথিবীতে মানুষ তাদেরকেই সম্মান করে যারা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে তাদের চেষ্টার দ্বারা। আসলে আপনি যদি সারা জীবন অন্যের ভালোবাসায় থেকে নিজেকে বড় করার চেষ্টা করেন তাহলে কিন্তু এতে করে আপনি হয়তো বা কখনো বড় হবেন না কিন্তু আপনি যার উপর ভরসায় রয়েছেন সেই লোকটা কিন্তু আপনার কাজকর্মের দ্বারা অনেক বেশি এগিয়ে যাবে। এজন্য সবসময় নিজের প্রতি ভরসা রেখে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে এবং সকল কাজ সমাধান করার মত একটা কঠিন মন মানসিকতা তৈরি করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।