দুর্নীতি।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুর্নীতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তারা কিন্তু জীবনে কখনো ভালো হতে পারে না এবং তাদের এই দুর্নীতির জন্য কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় এই দুর্নীতির মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আমাদের মন মানসিকতা এতে করে নষ্ট হয়ে যাবে এবং আমাদের মনের ভেতর থেকে ভালো জিনিস গুলো দূরে সরে যাবে এবং আমরা আস্তে আস্তে করে এই খারাপ জিনিস এর মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। আসলে এই পৃথিবীতে এখন দুর্নীতির সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে মানুষ এখন ভালো কাজ করতে চায় না বরং সবসময় চেষ্টা করে কি করে দুর্নীতির মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে জীবনটাকে উপভোগ করা যায়।
একটা জিনিস আমাদের সবার কান খুলে শুনে রাখতে হবে যে আপনি যদি জীবনের দুর্নীতি অথবা খারাপ কাজ করে বেশি অর্থ উপার্জন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি সেই অর্থ দিয়ে জীবনটাকে সঠিকভাবে কখনো উপভোগ করতে পারবেন না। আসলে কর্ম ক্ষেত্রে যদি এই ধরনের দুর্নীতি প্রবেশ করে যায় তাহলে কিন্তু সেই কাজটা যেমন নষ্ট হয় ঠিক সেই সব কাজের ফলে কিন্তু দেশের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। একটা জিনিস আমরা খেয়াল করে দেখতে পারছি যে বিভিন্ন ধরনের উচ্চ পদস্থ কাজের ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি বেড়ে গেছে যে এতে করে কিন্তু সেই কাজের কোন ধরনের দক্ষ লোক প্রবেশ না করার ফলে কিন্তু অদক্ষ লোকের দ্বারা সেই কাজটা যেমন নষ্ট হচ্ছে ঠিক এই কাজ নষ্ট হওয়ার ফলে অনেক মানুষের ক্ষতি হচ্ছে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে চাই বা করতে চাওয়ার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই দুর্নীতির থেকে সবসময় দূরে থাকতে হবে এবং দুর্নীতির ক্ষেত্রে কঠিন পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করতে হবে। আসলে আমরা যদি দুর্নীতির ক্ষেত্রে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু আমরা আর সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারবো না এবং আমাদের দেশটা আস্তে আস্তে অধঃপতনের দিকে এগিয়ে যাবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যেহেতু সঠিক ভাবে বেঁচে থাকার জন্য সব সময় চেষ্টা করব তাই আমরা এই দুর্নীতি থেকে নিজেদেরকে যদি সরিয়ে ফেলতে পারি তাহলে অবশ্যই আমার সুখে শান্তিতে থাকতে পারবো।
এজন্য প্রত্যেকটা মানুষকে সৎ থাকতে হবে এবং বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে যাতে দুর্নীতি প্রবেশ না করে এজন্য আমাদেরকে চোখ কান সব সময় খোলা রাখতে হবে। আসলে যারা উক্ত পদস্থ জায়গায় থেকে সব সময় বিভিন্ন ধরনের খারাপ কাজ করে তাদের জন্য কিন্তু দেশের বিভিন্ন ধরনের ক্ষতি হয় এবং তাদের জন্যই কিন্তু এইসব দুর্নীতি সব থেকে বেশি হয়ে থাকে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব এই সকল দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য এবং তারা যাতে পরবর্তীতে এ ধরনের দুর্নীতি করতে না পারে এজন্য আমরা সব সময় সতর্ক থাকার চেষ্টা করব এবং এভাবে যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের দেশটাকে পুনরায় আবার উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
