অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অসহায় মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে যারা অসহায় মানুষ রয়েছে তাদের পাশে অবশ্যই আমাদের দাঁড়াতে হবে। আসলে মানুষ হিসেবে যদি আমরা অন্য অসহায় মানুষদের পাশে দাঁড়াতে না পারি তাহলে এই পৃথিবীতে মানুষ নামের সুন্দর একটা মাধুর্য দিন দিন উঠে যাবে। আসলে পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু মানুষকে বলা হয়। আসলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলার পিছনে কিন্তু বিভিন্ন ধরনের কারণ রয়েছে। অর্থাৎ মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষের বিপদে-আপদে মানুষ সব সময় সাহায্যের জন্য এগিয়ে আসে। আসলে মানুষের মত এমন বুদ্ধিমত্তা প্রাণী এই পৃথিবীতে আরেকটি না থাকার জন্য এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব বলা হয়েছে। আসলে এই শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের নিজেদের শ্রেষ্ঠত্ব সব সময় বজায় রাখতে হবে।
আসলে পৃথিবীতে কিছু কিছু খারাপ মানুষের জন্য নিজেদের অবস্থানটা আমরা নিজেরাই দিন দিন নিচের দিকে নামিয়ে ফেলছি। অর্থাৎ মানুষ হিসেবে অন্য মানুষের কি করে ক্ষতি করা যায় এবং সমাজে যারা অসহায় নিপীড়িত মানুষ রয়েছে তাদের উপরে কি করে অত্যাচার করা যায় এই খারাপ মানুষেরা সবসময় এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ঘুরে বেড়ায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা অসহায় মানুষ তাদের থেকে সবসময় যারা দূরে থাকে তারা কখনো প্রকৃত ভালো মানুষ হতে পারে না।অর্থাৎ আমরা সব সময় এই অসহায় মানুষদের সাহায্য করবো এবং এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখ গুলো সব সময় ভাগ করে নেওয়ার চেষ্টা করব।
আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মেনে চলতে হবে যে আমরা যদি অসহায় মানুষদের সাহায্য করতে পারি তখন কিন্তু আমাদের মনের ভিতর একটা আলাদা ধরনের শান্তি আমরা অনুভব করতে পারবো। অর্থাৎ আপনি যদি অন্য কোন মানুষের উপকার করে থাকেন তখন দেখবেন যে সেই উপকারের মধ্যে আপনি একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পাবেন যে শান্তি কিন্তু কখন আপনি অর্থ দিয়ে কিনতে পারবেন না। এজন্য আমরা সব সময় অসহায় মানুষদের সাহায্য করার জন্য তাদের পাশে থাকব এবং তাদের কি করে একটু ভালো সময় দেওয়া যায় অথবা তাদের জীবনটাকে একটু কি করে উন্নত করা যায় সেজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব।
আসলে এভাবে যদি আমরা সবাই মিলে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু এই মানুষগুলোর জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যেতে পারবে। অর্থাৎ সবাই যদি একসাথে সাহায্য করতে পারি তাহলে কারো উপর কোন ধরনের চাপ পড়বে না এবং এই অসহায় মানুষগুলো দুবেলা দুমুঠো খেয়ে ভালোভাবে এই সমাজে বসবাস করবে। আসলে এই সমাজে বসবাস করার জন্য তাকে যে প্রচুর পরিমাণ অর্থের মালিক হতে হবে এমন কোন কথা নেই। এই পৃথিবীতে বসবাস করার অধিকার কিন্তু সকলের রয়েছে। তাই আমরা সবসময় এই অসহায় মানুষদের অধিকার তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যারা এই অসহায় মানুষদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
