মনোবল হারালে চলবে না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনোবল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের কাজ সবসময় করে থাকি। এই পৃথিবীতে কিন্তু আমাদের সকল কাজে জয়ী হতে হবে এমন কোন কথা নেই। অর্থাৎ কোন কাজ করতে করতে আমরা যখন সেই কাজে হেরে যাই তখন আমাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোন কাজ করতে করতে হেরে যাই এবং আমাদের মন মানসিকতা যদি সেই কাজে হারার ফলে দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা কখনো হার সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আসলে নিজেদের মনটাকে অনেক বেশি শক্ত এবং কঠিন করতে হবে। কেননা আমরা যদি নিজেদের মনবল শক্ত করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না।
আসলে এই পৃথিবীতে যারা কঠোর মনোবল নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তারা কিন্তু অবশ্যই জীবনের জয় লাভ করে। অর্থাৎ তারা কোন কাজে হেরে গেলেও তাদের মনে কোন ধরনের দুঃখ কষ্ট থাকে না। অর্থাৎ তারা পুনরায় সকল ধরনের দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে শুরু করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সকল ধরনের কাজ মনোযোগ সহকারে এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনের যত সমস্যা আসুক না কেন সকল সমস্যার সমাধান আমরা সবসময় করতে পারবো। আসলে আমরা যদি কোন কাজে মনোবল হারিয়ে ফেলি তাহলে কাজের প্রতি উদ্যম আমাদের কমে যায়।
এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে মানুষের পাশে থাকা যায় এবং মানুষের উপকার করা যায়। আসলে যদি আমরা প্রত্যেকটা কাজে সব সময় মনোযোগ সহকারে এবং পরিশ্রমের মাধ্যমে পড়তে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা কাজে আমরা অবশ্যই জয়লাভ করতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোন কাজে হেরে যাই এবং সেই কাজটা ফেলে রেখে অন্য একটা কাজ করার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কখনো সেই হেরে যাওয়া কাজ আর পুনরায় সমাধান করতে পারবোনা। এজন্য প্রত্যেকটা কাজ যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা প্রত্যেকটা কাজ সবসময় করে যাওয়ার চেষ্টা করব। এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনের সকল কাজ করতে পারবো।
আসলে আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে সবসময় সঠিকভাবে সমাধান করতে পারি তাহলে কিন্তু আমাদের মনোবল এতে করে সব সময় বৃদ্ধি পাবে এবং সামনে যদি কোন ধরনের নতুন কাজ আসে তাহলে কিন্তু আমরা পুনরায় আবার সেই নতুন কাজগুলো নতুন ভাবে করার চেষ্টা করব। আসলে নিজেদের প্রতি অবশ্যই ভরসা রাখতে হবে যাতে করে আমরা জীবনের যত কাজ আসুক না কেন সব কাজগুলো সঠিকভাবে করতে পারি। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে কাজের মাধ্যমে নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখা যায়। কেননা কাজের মধ্যে থাকলে কিন্তু আমাদের খারাপ চিন্তা ভাবনা কখনো আসবে না এবং আমরা সব সময় সুন্দর মন নিয়ে সবসময় কাজ করে যেতে পারবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
