ইচ্ছা শক্তি।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ইচ্ছা শক্তি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


actor-2023200_1280.webp



লিংক


এই পৃথিবীতে ইচ্ছা শক্তি হলো সবথেকে বড় শক্তির যার মাধ্যমে আপনি এই পৃথিবীর যে কোন কিছু সব সময় জয়েন করতে পারবেন। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে কোন কাজে যদি আপনি আটকে যান অথবা কোন কাজ যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি নিজেকে কখনো দুর্বল বা অকর্মন্য মনে করবেন না। আসলে এখানে শুধুমাত্র আপনার ইচ্ছে শক্তি তার উপর নির্ভর করতে হবে। অর্থাৎ আপনার ইচ্ছাশক্তি যদি প্রবল থাকে তাহলে আপনি অবশ্যই সেই ইচ্ছাশক্তির দ্বারা যে কোন কাজ করতে পারবেন। এজন্য সর্বপ্রথম আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে এবং ইচ্ছা শক্তিকে প্রচুর পরিমাণে বাড়াতে হবে। কেননা আমরা যদি সকল কাজ করার মত মন মানসিকতা তৈরি করতে পারি তাহলে আমাদের দ্বারা সকল কাজ হবে।


এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের কোনো ইচ্ছা শক্তি নেই অর্থাৎ যারা অনেকটা অলস প্রকৃতির হয়ে থাকে। আর এই অলস প্রকৃতির লোকেরা কখনো জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং তারা সব সময় পিছিয়ে থাকে। আসলে তাদের কোন কিছু করার প্রতি কোন ইচ্ছা জাগে না এবং এর মাধ্যমে কিন্তু তারা সমাজের অন্যান্য মানুষদের মতো সবার সাথে মিলেমিশে চলতে পারে না। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের মনের ভেতরের ইচ্ছাশক্তিকে একবার জাগিয়ে তুলতে পারি তাহলে কোন কিছু আমাদের আর আটকে রাখতে পারবে না এবং জীবন অবশ্যই আমরা একটা সময় উন্নতি লাভ করতে পারব।


এই পৃথিবীতে আমরা যত মানুষদের দেখতে পাই অর্থাৎ যেসব মানুষ আজ সফলতা অর্জন করেছে তাদের সফলতার পিছনে সর্বপ্রথম একটা কারণ হলো ইচ্ছাশক্তি। আসলে পরিশ্রম কিন্তু সবাই করতে পারে কিন্তু মানুষের ইচ্ছা শক্তিকে যারা বাস্তবে রূপান্তরিত করতে পারে তারাই কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারে। অর্থাৎ আপনাকে কোন কিছু পাওয়ার জন্য অবশ্যই আপনার ইচ্ছাশক্তিকে প্রবল করতে হবে। আর এভাবেই কিন্তু আপনি সেই জিনিসটা কি একটা সময় অবশ্যই পেতে পারেন। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি কোন জিনিস পাবার জন্য চেষ্টা করেন বা কোন জিনিসের প্রতি আপনার আসক্তি না থাকে তাহলে সেই জিনিসটা হয়তোবা আপনি কখন আপনার জীবনে পাবেন না।


এই পৃথিবীতে আমরা যে মানুষগুলোকে দেখতে পাই তারা কিন্তু কখনো একই ধরনের হতে পারে না। অর্থাৎ মানুষের ইচ্ছাশক্তি কিন্তু মানুষ ভেদে আলাদা ধরনের হয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমাদের মানুষগুলো যেহেতু আলাদা ধরনের তাই তারাও কিন্তু তাদের ইচ্ছাশক্তি দ্বারা আলাদা আলাদা জায়গায় পৌঁছে যেতে পারে। তবুও একটা জিনিস আমাদের সকলের ভিতর এক রাখতে হবে যে যাতে করে আমাদের দেশটাকে কেউ কখনো কোন ধরনের ক্ষতি করতে না পারে এবং নিচু দেখাতে না পারে।এই ইচ্ছা শক্তি নিয়ে যদি আমরা সবাই মিলে একসাথে সামনে দিকে অগ্রসর হতে পারি তাহলে অবশ্যই জীবনে একদিন আমরা ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।