কথা বলার মানুষ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কথা বলার মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমরা দিনরাত এত পরিশ্রম করলেও আমরা যদি দিনশেষে একজন কথা বলার মানুষ না খুঁজে পাই তাহলে কিন্তু আমাদের এই সকল পরিশ্রম বৃথা হয়ে যাবে। অর্থাৎ ভালো-মন্দ শেয়ার করার জন্য যদি আমরা একজন কথা বলার মানুষ খুঁজে না পাই তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সুখ শান্তি উপভোগ করতে পারবো না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যে মানুষগুলো একজন ভালো কথা বলার মানুষ খুজে পেয়ে থাকে তার জীবনে আর কখনো কোনো ধরনের দুঃখ কষ্ট থাকে না। আসলে দিনের সকল কথাগুলো যখন তাদের সাথে শেয়ার করা হয় তখন মনের ক্লান্ত গুলো আস্তে আস্তে দূর হতে থাকে এবং আস্তে আস্তে করে আমাদের অনেক বেশি ভালো লাগে।
আসলে এখন মানুষ হিসেবে মানুষকে বিশ্বাস করা কিন্তু বড়ই কঠিন। কেননা আমাদের কথা বলার মানুষটি যদি খারাপ হয় তাহলে কিন্তু সেখান থেকে আমাদের জীবনের সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ তারা আমাদের গোপন কথাগুলো জেনে নিয়ে পরবর্তীতে সেই দুর্বল জায়গাগুলোতে আঘাত করার চেষ্টা করবে। আসলে আমরা কখনো চাই না যে আমাদের কাছের মানুষগুলো আমাদের ক্ষতি করার চেষ্টা করুক। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে সবার কিন্তু একজন সঙ্গী থাকে। আপনি যতই নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করুন না কেন আপনার জীবনে যদি একজন ভালো সঙ্গী না থাকে তাহলে আপনার জীবনটা কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। অর্থাৎ তার সাথে বাকি জীবনটা কাটাতে হবে আপনাদের।
এজন্য আমরা সব সময় আমাদের এই কথা বলার মানুষগুলোর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব। কেননা যেহেতু তারা আমাদের দুঃখ কষ্টের কথা শুনে তারা আমাদের দুঃখ কষ্টগুলো দূর করার চেষ্টা করে তাই আমরা কখনো তাদের মনে কোনরূপ দুঃখ কষ্ট দেয়ার চেষ্টা করবো না। আসলে তাদের জন্যই কিন্তু আমাদের দিনগুলো এত সুন্দর হয়। আর আমরা যদি আমাদের সামান্য ভুলের কারণে তাদেরকে কষ্ট দিয়ে ফেলি তাহলে পরক্ষণে তাদের কাছে আমরা ক্ষমা চাওয়ার চেষ্টা করব। কেননা আমাদের দেওয়া ছোট ছোট কষ্টগুলো তাদের কাছে অনেক বেশি মনে হয়। এজন্য আমরা একটা জিনিস মনে রাখবো যাতে করে কেউ আমাদেরকে এই কষ্ট না দিতে পারে এবং আমরা সবসময় ভালোভাবে চলতে পারি।
আসলে আমরা যদি এই আমাদের কাছের কথা বলার মানুষগুলোকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আর কখনো কোনো রকম কষ্ট নেমে আসবে না। এজন্য আমরা আমাদের এই মানুষগুলোকে সঠিক সময় দেওয়ার চেষ্টা করবো এবং তাদের সাথে ভালো মুহূর্ত কাটানোর চেষ্টা করব। আর আমরা যদি তাদের সাথে ভালো মুহূর্ত কাটাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা পরিপূর্ণ হবে এবং আমাদের জীবনটা একটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আসলে আপনি যতই কাজ করুন না কেন আপনার প্রিয় মানুষের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে আপনার সেই কাজের কোন কখনো মূল্য থাকবে না এবং আপনি সারাজীবন কষ্টের মধ্যে দিন কাটাবেন।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
