টাকাই জীবনের সবকিছু নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে টাকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


euro-447209_1280.webp



লিংক


এই পৃথিবীতে এখন মানুষ শুধুমাত্র টাকার পিছনে ছুটে বেড়ায়। অর্থাৎ টাকা টাকা করে মানুষ চারিদিকে ঘুরে বেড়ায় এবং এই টাকা টাকা করতে করতে মানুষের জীবনের শেষ সময় চলে আসে। আসলে মানুষ যদি সব সময় টাকার পিছনে ছুটে বেড়ায় তাহলে কিন্তু মানুষ তাদের নিজেদের জীবনের মূল্যবান সময়টা আনন্দে কখনো কাটাতে পারবে না। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে যারা জীবনে তাদের নিজেদের প্রয়োজন এর যতটুকু দরকার ততটুকু অর্থ উপার্জন করে নিজেদের জীবনটাকে উপভোগ করতে পারে তারাই কিন্তু জীবনে প্রকৃত সুখ শান্তি পেয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই বেঁচে থাকা অবস্থায় আনন্দ উপভোগ না করতে পারি তাহলে আমাদের জীবনটা কখনো সার্থক হবে না।


এই পৃথিবীতে আমরা বিভিন্ন মানুষদের দেখতে পাই যারা কিনা সব সময় টাকার পিছনে ছুটে বেড়ায় এবং এই টাকা উপার্জন করতে করতে জীবনের শেষ সময় চলে আসে। আসলে তারা কিন্তু জীবনের শেষ সময়ে এসে প্রচুর পরিমাণ অর্থের মালিক হলেও তারা কিন্তু সেই অর্থ দিয়ে কোন কিছু করতে পারে না। অর্থাৎ সেই অর্থ খরচ করার মতো তাদের জীবনে আর কোন কিছু থাকে না এবং শেষ বয়সে এসে বাকি জীবনটা তাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কেটে যায়। এজন্য আমাদের সবার উচিত যতোটুকু প্রয়োজন ততটুকু অর্থ উপার্জন করে আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার জন্য। আর আমরা যদি এভাবে সঠিকভাবে উপভোগ করতে পারি তাহলে আমরা জীবনে সুখী হতে পারব।


একটা জিনিস আমরা কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পারি যারা কিনা সব সময় অর্থ উপার্জনের জন্য বিভিন্ন মানুষের ক্ষতি করে বেড়ায়। এছাড়াও কিছু কিছু মানুষ আছে যারা মানুষের প্রাপ্য থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আসলে এই মানুষগুলো কিন্তু জীবনে কখনো ভালো হতে পারবে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকবে। আসলে টাকায় কিন্তু জীবনের সবকিছু কখনো নয়। যার জীবনে প্রকৃত সুখ শান্তি রয়েছে তার জীবনে মনে হয় যেন সবকিছুই রয়েছে। আপনার জীবনে যদি সুখ শান্তি না থাকে তাহলে টাকা আপনার জীবনে কখনো সুখ-শান্তি ফিরিয়ে এনে দিতে পারবে না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা যদি সবাই নিজেদের জীবনটাকে উপভোগ করার জন্য সঠিকভাবে কাজ করে যেতে পারি এবং সেই সঠিক কাজের উপার্জিত অর্থ দিয়ে নিজেদের জীবনটাকে একটু সুখে রাখার চেষ্টা করতে পারি তাহলে মনে হয় যেন এটি আমাদের জীবনের পরম শান্তি। আসলে টাকার জন্য এখন মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। আসলে এজন্য আমাদের সব সময় এই ধরনের লোভে মন মানসিকতা থেকে বের হয়ে এসে একজন সাধারণ মানুষের মতো বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং মানুষ মানুষকে ভালবাসতে হবে। আসলে যেখানে ভালোবাসা আছে সেখানে অর্থের কোন প্রয়োজন নেই। এজন্য জীবনের সুখ হলো আসল জিনিস।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।