অতীতের চাহিদা বর্তমানে পূরণ করতে হয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতীতের চাহিদা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


clock-2133825_1280.jpg



লিংক


এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা অনেক গরীব পরিবারের জন্ম গ্রহণ করেছে এবং প্রথম অবস্থাতে তারা তাদের জীবনের কোন চাহিদা কখনো পূরণ করতে পারেনি। আসলে তাদের অতীতের জীবনটা অনেক বেশি কষ্টের ছিল এবং তারা সেই কষ্টের মধ্য দিয়ে বর্তমান সময়ে এসে হাজির হয়েছে। আসলে তারা শত কষ্টের মাঝেও যদি পটার পরিশ্রম করতে পেরেছে তাহলে তারা বর্তমান সময়ে এসে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পেরেছে এবং তারা তাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পেরেছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই অতীতের চাহিদা বর্তমানে পূরণ করতে গেলে আমাদের সব সময় বিভিন্ন ধরনের কঠোর পরিশ্রম করতে হবে।


একটা দিনই মনে রাখতে হবে যে আমরা আমাদের জীবনের যে চাহিদাগুলো অতীতে পূরণ করতে পারেনি বর্তমানে আমাদের যোগ্যতার দ্বারা কিন্তু সেই চাহিদা গুলো আমরা অবশ্যই পূরণ করার চেষ্টা করব এবং সুখে শান্তিতে থাকার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চালিয়ে যাব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষ সবসময় চেষ্টা করে কি করে অন্য মানুষের পিছনে থেকে ফেলে নিজে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। কিন্তু এভাবে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। যারা কঠিন পরিশ্রম করতে পেরেছে তারা কিন্তু তাদের অতীতের সকল ধরনের দুঃখ কষ্ট বর্তমান সময়ে দূর করতে পেরেছে।


কিন্তু যারা অতীতে কখনো কঠিন পরিশ্রম করতে পারেনি তারা কিন্তু অতীতে যেমন কষ্ট পেয়েছে ঠিক তেমনি বর্তমানে এসেও তার থেকে বেশি কষ্ট পাচ্ছে। আসলে মানুষের জন্ম যেখানেই হোক না কেন মানুষ যদি সব সময় কঠোর পরিশ্রম করতে পারে তাহলে কিন্তু একদিন না একদিন সে তার অতীতের কষ্ট ভুলে বর্তমান সময়ে সুখ শান্তি উপভোগ করতে পারবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষ কিন্তু সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে এবং অবশ্যই চেষ্টা দ্বারা একটা সময় ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারে এবং তারা তাদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করে বাকি জীবনটা সুখে শান্তিতে তারা কাটাতে চেষ্টা করে।


কিন্তু অতীতের কোন কথা কিন্তু আমাদের কখনো ভুলে গেলে চলবে না। অর্থাৎ বর্তমানে যদি আমরা একটা ভালো জায়গা অবস্থান করি তাহলে আমরা যদি আমাদের অতীতের কথাগুলো ভুলে যাই তাহলে কিন্তু সেই মানুষটা কখনো ভালো মানুষ হতে পারবে না। বড় মসজিদের সকল ধরনের কষ্ট গুলো মনে রেখে আমরা জীবনে যখন উন্নতি লাভ করতে পারব ঠিকই একই রকম ভাবে অন্য মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমরা তাদেরকে সাহায্য করবো যাতে করে তাদের অতীতের কষ্টগুলো তারা ভুলে গিয়ে বর্তমান সময়ে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারে। এভাবে প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে যাতে করে তারা জীবনে উন্নতি লাভ করতে পারে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।