পৃথিবীর মায়া।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পৃথিবীর মায়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর প্রতি কিন্তু আমাদের একটা দায়িত্ব কর্তব্য সব সময় থেকে যায়। অর্থাৎ পৃথিবীতে যে বিশাল সংখ্যক মানুষ রয়েছে সেই মানুষগুলো বসবাস করতে করতে এই পৃথিবীকে ছোট ছোট অংশে বিভক্ত করেছে অর্থাৎ বিভিন্ন দেশ গড়ে তুলেছে। এছাড়াও এই প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু সবসময় চেষ্টা করে কি করে এই পৃথিবীতে অন্যান্য দেশ অপেক্ষা নিজেদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এজন্য তারা সবসময় চেষ্টা করে। আসলে এই চেষ্টা আসে তার দেশের প্রতি ভালোবাসা থেকে। অর্থাৎ তারা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন আস্তে আস্তে করে এই পৃথিবীর পরিবেশের সাথে কিন্তু তারা বড় হয়ে ওঠে।
আসলে এইভাবে বড় হতে হতে তাদের মধ্যে একটা মায়ার জন্ম নেয় এই পৃথিবীর প্রতি। কেননা এই পৃথিবীর প্রকৃতি তাদের ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে এবং বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করেছে। পৃথিবীতে বসবাস করতে করতে যেমন পৃথিবীর প্রতি একটা মায়া জন্মায় ঠিক তেমনি পৃথিবীতে বসবাসকারী সকল মানুষের প্রতি ও মানুষের মায়া জন্মে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যেখানেই যাই না কেন সেখানে গিয়ে কিন্তু আমাদের নিজেদের এই মাতৃভূমির কথা মনে পড়ে। আসলে মাঝে মাঝে মনে হয় আমরা তখন মরে যাব তখন কি আমরা এই পৃথিবীর মায়া ভুলে যেতে পারবো। আসলে সেটি আমাদের দ্বারা কখনো সম্ভব হবে না।
একটা জিনিস আমাকে সবসময় মনে রাখতে হবে যে যেহেতু আমরা এই পৃথিবীতে ভালবাসি তাই এমন কোন কাজ করবো না যাতে করে এই পৃথিবীর ক্ষতি হয়। কেননা বিভিন্ন ধরনের মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে কি করে পৃথিবীর বিভিন্ন ধরনের ক্ষতি করা যায় এবং এই ক্ষতির ফলে কিন্তু একদিক থেকে পৃথিবীর যেমন ক্ষতি হয় ঠিক অন্য দিক থেকে মানুষেরও অনেক বেশি ক্ষতি হয়। আসলে এই মানুষগুলো কখনো ভালো মানুষ না এবং সব সময় আমাদের উচিত এই মানুষগুলোর থেকে দূরে সরে থাকার জন্য। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে।
আমরা যদি প্রত্যেকটা মানুষের অধিকার বুঝিয়ে দিয়ে সবাই মিলিয়ে নিজেদের পৃথিবীকে ভালোবাসতে পারি এবং পৃথিবীতে সুন্দর করে গড়ে তোলার জন্য চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে এই পৃথিবীতে স্বর্গের মতো মনে হবে এবং সেখানে আমরা সব থেকে প্রকৃত সুখ অর্জন করতে পারব। এজন্য পৃথিবীর মায়া যারা সহজে ত্যাগ করতে পারে তারা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না এবং তারা সব সময় অন্যের ক্ষতি করতে ব্যস্ত থাকে। তাইতো পৃথিবীর ভর্তি ভালোবাসা আমাদেরকে সবসময় ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং কোন খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। আসলে পৃথিবীর মায়া ত্যাগ করা কিন্তু অনেক বেশি কঠিন কাজ যেটি কারো দ্বারা কখনো সম্ভব হবে না।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
