প্রয়োজনের সময় সবাই হারিয়ে যায়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রয়োজনের সময় সবাই হারিয়ে যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


business-7067746_1280.webp



লিংক


একটা জিনিস হয়তোবা আমরা সবাই খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যখন কোন কিছুর প্রয়োজন হয় অথবা কোন সাহায্যের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের আশেপাশের মানুষ গুলো আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি কোন ধরনের বড় বিপদে পড়েন তাহলে দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলো আপনার পাশে আর নেই এবং এই বিপদের সময় আপনি কখনো কাউকে খুঁজে পাবেন না। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যাদের বিপদের সময় আপনি পাবেন না তারা কখনো আপনার প্রকৃত বন্ধু হতে পারেনা এবং তাদের থেকে আস্তে আস্তে দূরত্ব বজায় রাখা উচিত।


আসলে প্রয়োজনের সময় যেহেতু সবাই হারিয়ে যায় তাই এই সকল মানুষদেরকে জীবন থেকে বাদ দেওয়া অবশ্যই দরকার। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের জীবন কখনো সমান ভাবে যায় না এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে। যারা দুর্বল প্রকৃতির লোক তারা কিন্তু এই সকল সমস্যা খুব সহজে সমাধান করতে পারে না এবং তাদের এই সমস্যা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করতে হয়। যদিও যারা আর সবল প্রকৃতির মানুষ তারা কিন্তু খুব দ্রুত প্রত্যেকটা সমস্যাকে সমাধান করতে পারে কেননা তাদের মধ্যে মনোবল সবসময় দৃঢ় থাকে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা কখনো প্রয়োজনের সময় হারিয়ে যাওয়ার চেষ্টা করব না বরং সেই মানুষটিকে সাহায্য করার চেষ্টা করব এতে করে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। একটা মানুষের জীবনে কিন্তু সমস্যা সব সময় থাকে না ঠিক তেমনি এমন কোন মানুষ নেই যাদের জীবনে কোন ধরনের সমস্যা কখনো আসেনি এবং আসবে না। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে এবং সেই সমস্যা সমাধান করার জন্য হয়তোবা তাকে পরিশ্রম করতে হয় অথবা কারো সাহায্য নিতে হয়। আসলে অবশ্যই আমরা মানুষের সমস্যায় তাদের সাহায্য নেব এবং প্রয়োজন হলে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব।


এভাবে যদি আমরা মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকতে পারি এবং তাদের সাহায্য করতে পারি তাহলে এই মানুষগুলো সব সময় আমাদেরকে ভালবাসবে এবং তারাও আমাদের প্রয়োজনের সময় আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করবে। আসলে এইভাবে যদি দেশের প্রত্যেকটা মানুষ একে অন্যের বিপদে এবং প্রয়োজনে এগিয়ে আসতো তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হতো যার মাধ্যমে আমরা খুব সহজে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতাম। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা প্রয়োজনে হারিয়ে যায় তাদের জীবনে না রাখাই ভালো এবং এদের থেকে দূরত্ব বজায় রাখা নিজেদের জন্য অনেক বেশি ভালো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।