সবাইকে খুশি করা যায় না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবাইকে খুশি করা যায় না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে এমন একটা জায়গা যেখানে আপনি চাইলেও সব মানুষকে কখনো খুশি রাখতে পারবেন না। আসলে এই পৃথিবীতে মানুষের চাহিদার কোন শেষ নেই এবং আপনি যদি কোন একটা মানুষকে তার জীবনের সাহায্য করবেন তখন দেখবেন যে সেই মানুষটি পুনরায় অন্য একটা সাহায্যের জন্য আপনার কাছে এসে যাবে এবং তখনও আপনাকে সাহায্য করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা চাইলেও সব মানুষকে একত্রে কখনো খুশি করতে পারব না। তবু আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে খুশি রাখার জন্য সবসময় কঠোর পরিশ্রম করা এবং তাদের মুখে হাসি ফুটানোর জন্য।
এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বিভিন্ন সময়ে কঠোর পরিশ্রম করে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সবাই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কঠোর পরিশ্রম না করে নিজেরা সামনের দিকে এগিয়ে যেতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারের মানুষগুলোকে কখনো সুখী রাখতে পারব না এবং পরিবারের মানুষগুলো বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে দিন কাটাবে। কেননা ছোটবেলায় যখন আমরা কাজকর্ম করতে পারতাম না তখন কিন্তু আমাদের পরিবারের মানুষগুলো আমাদের চাহিদা গুলো পূরণ করার চেষ্টা করতে এবং আমাদের মুখে সবসময় হাসি ফুটানোর জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করত।
আসলে আমরা যদি বড় হয়ে ঠিক একই রকম আমাদের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে না পারে তাহলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। কিন্তু একই সাথে আপনি কখনো সফল মানুষকে সঠিকভাবে সুখ দিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কোন একজন মানুষকে একটু বেশি সাহায্য করেন এবং তার জন্য একটু বেশি কাজ করেন তাহলে দেখবেন যে অন্য মানুষকে আপনার উপর অখুশি হয়ে যাবে। এজন্য আমরা যতটুকু পারি ততটুকু কিন্তু আমাদের পরিবারের মানুষগুলোকে খুশি রাখার চেষ্টা করব এবং একইসাথে আমাদের যারা প্রতিবেশী রয়েছে তাদের বিভিন্ন বিপদের সময় আমরা তাদের সাহায্য করার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাব।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের পরিবার তথা প্রতিবেশীদের মনে খুশি এনে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই এটি একটি ভাগ্যের ব্যাপার। কেননা আপনি যখন অন্য কারো জীবনে খুশি নিয়ে আসতে পারবেন তখন কিন্তু সেই মানুষটি আপনাকে যতটা ভালবাসবে ঠিক তার থেকে আপনি বেশি অনেক আনন্দিত হবেন। আসলে নিজের জীবনের সব স্বপ্নকে পূরণ থেকে অন্যের জীবনের চাহিদা গুলো যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে সেখানে কিন্তু একটা আলাদা ধরনের শান্তি আমরা খুঁজে পাব। এজন্য আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে করে দেশের যারা গরীব মানুষ রয়েছে তাদের জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
