অন্যের উপকার করলে ভালো, না হলে খারাপ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে উপকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


pension-1528019_1280.webp



লিংক


এই পৃথিবীটা হলো বড় একটা স্বার্থপর এর জায়গা। যেখানে আপনি অন্য মানুষের উপকার করবেন সেই মানুষগুলো আপনার ক্ষতি করবে এবং যে মানুষগুলোর আপনি উপকার করবেন না তারাও আপনার ক্ষতি করার চেষ্টা করবে। অর্থাৎ ভালো করলেও খারাপ করবে এবং খারাপ করলেও তারা সবসময় খারাপ করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই সমাজে বসবাস করে একে অন্যের উপকার না করে তাহলে কিন্তু লোকজন আমাদেরকে কখনো ভালো ভাববে না এবং তারা আমাদেরকে খারাপ মনে করবে। এখন পৃথিবীর মানুষগুলো এমন হয়ে গেছে যাদের উপকার আপনি যদি না করেন তাহলে আপনি সবসময় একজন খারাপ ব্যক্তি হিসেবে তাদের সামনে পরিচিতি লাভ করবেন।


একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমরা অবশ্যই অন্যের উপকার করবো যখন সেই ব্যক্তিটা নিজেদের সেই বিপদের থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করবে। আসলে কিছু কিছু মানুষ আছে যারা কোন বিভিন্ন ধরনের বিপদে পড়েও তারা সেই বিপদ থেকে উদ্ধার হয়ে আসার জন্য কোন ধরনের চেষ্টা করে না। আসলে কোন ধরনের যদি চেষ্টা না করে তাহলে সেই মানুষকে অবশ্যই বিপদ থেকে উদ্ধার করার কোন মানে নেই। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা প্রকৃত সংগ্রামী এবং পরিশ্রমী মানুষ তারা অবশ্যই জীবনে এই খারাপ পরিস্থিতির মধ্যে থেকে বের হয়ে আসার জন্য তারা প্রতিনিধি বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে।


আর আমরা যদি এই চেষ্টার মাঝে এসে একটু সাহায্য করে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে তাহলে কিন্তু সেই মানুষটা সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে আপনার উপকার করার চেষ্টা করবে এবং তারা আরো চেষ্টা করবে সামনের দিকে কি করে এগিয়ে যাওয়া যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এইসব পরিশ্রমী মানুষদের উপকার করতে পারি তাহলে তারা অবশ্যই জীবনে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে এবং নিজেদের জীবনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। আর কিছু কিছু অলস প্রকৃতির লোক আছে যারা সবসময় চায় যে অন্য মানুষ আছে তাদের উপকার করুক এবং তাদের বিভিন্ন সমস্যা তারা সবসময় দূর করার চেষ্টা করুক।


আসলে আপনি যদি নিজের জীবনটাকে একটু ভালো এবং বিপদ থেকে বের হয়ে আসার জন্য যদি একটু চেষ্টা না করেন তাহলে কিন্তু অন্য মানুষ এসে আপনাকে কখনো চেষ্টা করবে না সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে নিজের চেষ্টায় অবশ্যই থাকতে হবে তখন আপনার চেষ্টা থেকে অন্য মানুষগুলো এসে আপনাকে একটু সাহায্য করার চেষ্টা করবে। আর এই পৃথিবীতে যারা অলস প্রকৃতির লোক তারা শুধুমাত্র চাই চাই এবং চাই। আসলে তাদেরকে আপনি যত বেশি উপকার করতে পারবেন এবং যত বেশি দিতে পারবেন তাদের কাছে আপনি তত বেশি ভালো হতে পারবেন এবং আপনি যদি উপকার করতে না পারেন তাহলে তাদের কাছে আপনি সবথেকে খারাপ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.28
JST 0.047
BTC 66841.09
ETH 1963.73
USDT 1.00
SBD 0.46