নিজের উপর যাদের ভরসা নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজের উপর যাদের ভরসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে যারা নিজের উপর কখনো ভরসা করতে পারে না তারা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। অর্থাৎ তারা যদি নিজেদের উপর ভরসা রাখতে না পারে তাহলে তারা কি করে তাদের কাজের উপর ভরসা রাখবে এই জিনিসটা সত্যিই তারা কখনো চিন্তা করতে পারে না। এই পৃথিবীতে এখন মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থ ছাড়া আর কখনো অন্যের স্বার্থকে বড় করে দেখে না। অর্থাৎ সবাই সবার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে এবং সবাই কি করে জীবনে উন্নতি লাভ করবে এজন্য সবাই চেষ্টা করে। আসলে এই পৃথিবীতে কিন্তু চেষ্টা না করলে জীবনে কখনো বড় হওয়া যায় না এবং জীবনে প্রতিটা ক্ষেত্রে তারা সবসময় ভালো একটা জায়গায় অবস্থান করে এই জীবনে উন্নতি লাভ করার পর।
একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে তারা নিজেদের উপরে কোন ভরসা নেই তারা কি করে সামনের দিকে এগিয়ে যেতে পারে এটি নিয়ে আমাদের অনেক বেশি চিন্তাভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যদি নিজেদেরকে ভরসা করতে না পারি তাহলে আমরা কখনো অন্য মানুষদেরকে ভরসা করতে পারব না এবং এভাবে কিন্তু ভরসাহীন জীবন যাপন করার ফলে আমাদের মধ্যে একটা ঘৃণা জন্ম নিয়ে নেবে। একই সাথে লোকজন আমাদেরকে অনেক বেশি ঘৃণা করবে এবং আমাদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবে। আসলে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অবশ্যই সবার সাথে মিলেমিশে বেঁচে থাকতে হবে এবং একে অন্যের প্রতি ভরসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
কেননা এই পৃথিবীতে সামনের দিকে এগিয়ে যেতে গেলে বিভিন্ন ধরনের বাধা-বিপত্তি রয়েছে যেই বাধা বিপত্তি গুলো কখনো একার দ্বারা জয় করা সম্ভব নয়। আসলে আমরা যদি একে অন্যের উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে আমরা খুব সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো। আসলে যারা নিজের উপর ভরসা রাখতে পারে না তারা কখনো অন্যের উপর ভরসা রাখতে পারেনা। এজন্য এই মানুষগুলোর থেকে সবসময় আমাদের দূরে থাকতে হবে। কেননা তারা কখনো নিজের ভালো-মন্দ যেহেতু বুঝতে চেষ্টা করে না তাই তারা অন্যের ভালো-মন্দ কখনো বুঝতে চেষ্টা করে না।
এজন্য এই পৃথিবীতে যাদের নিজেদের উপর ভরসা নেই তারা খুব একাকী জীবন যাপন করে এবং তাদের জীবনটা অনেক বেশি দুঃখ কষ্টের মধ্যে কাটতে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে জীবনটা যদি তাদের দুঃখ কষ্টের মধ্যে কেটে যায় তাহলে কিন্তু তারা জীবনে কখনো সুখ শান্তি উপভোগ করতে পারবে না এবং তাদের কাছে কোন ধরনের মানুষ কখনো থাকবে না। তাইতো আমরা সবসময় চেষ্টা করব নিজেদের উপর ভরসা রেখে সবসময় সামনের দিকে এগিয়ে চলার জন্য এবং আমরা যদি নিজেদের উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে জীবনে অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারব এবং আমরা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
