মিথ্যেবাদী।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মিথ্যেবাদী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যা কিছু হয়ে যাক না কেন কখনো মিথ্যার আশ্রয় নেওয়া চেষ্টা করবো না। অর্থাৎ আমরা যদি সব সময় মিথ্যা কথা বলতে থাকি তাহলে কেউ কখনো আমাদেরকে বিশ্বাস করবে না এবং সবাই আমাদেরকে ঘৃণা করে দূরে সরে যাবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় অন্যের সাথে সত্য কথা বলার চেষ্টা করব এবং কেউ যদি মিথ্যার আশ্রয় নেয় তাদের থেকে আমরা দূরে সরে থাকার চেষ্টা করব। কেননা যারা মিথ্যা কথা বলে তারা কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই মানুষগুলো সব সময় অন্যের ক্ষতি করতে ব্যস্ত থাকে। কিন্তু তাদের এই মিথ্যার ফলে তারা তাদের নিজেদের জীবনে ক্ষতি ডেকে আনে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি মিথ্যা কথা বলে কোন কিছু থেকে পার পেয়ে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করে আছে। অর্থাৎ আপনি একটা মিথ্যা কথা বললে সেই একটা মিথ্যা কথা বলার জন্য আপনাকে কয়েকশো মিথ্যা কথা বলতে হবে। কিন্তু আপনি যদি পরবর্তী সে মিথ্যা কথা স্বীকার করে নেন তাহলে আপনাকে পরবর্তীতে আর কোন ধরনের কোন খারাপ কোন কিছু করতে হবে না। কেননা মানুষের দ্বারা কিন্তু এই পৃথিবীতে ভুল হয় এবং সেই ভুলগুলোকে সে যদি একবার স্বীকার করে নিতে পারে তাহলে কিন্তু অবশ্যই আবার সে পুনরায় মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে উঠবে।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই জীবনটা এমন একটা জীবন যেখানে সবাই প্রতিনিয়ত চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আসলে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি আমরা মিথ্যা কথার আশ্রয় নিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে তাহলে কিন্তু আমরা সামনের দিকে গেলেও আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবোনা। আসলে আমরা মিথ্যা কথা দিয়ে আমাদের যে দুর্বলতা গুলো সেই দুর্বলতা গুলোকে আমরা ঢেকে রেখেছি।
এজন্য আমরা সব সময় আমাদের সকল দুর্বলতা সমাধান করে একদম সাহসী মন-মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এভাবে যদি আমরা সবাই মিলেমিশে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ত কেউ আমরা উপভোগ করতে পারবো। তাইতো আমরা সবসময় মিথ্যা কথার থেকে দূরে থাকবো এবং তারা মিথ্যাবাদী তাদের থেকে আমরা অবশ্যই দূরে থেকে তাদের সংস্পর্শে কখনো আসার চেষ্টা করব না। একজন মিথ্যেবাদী বন্ধুত্ব থেকে বন্ধুহীন থাকা কিন্তু অনেক ভালো। তাইতো আমরা সব সময় সত্য কথা বলব এবং সত্যের পথে চলবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
