গোবরে পদ্মফুল।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গোবরে পদ্মফুল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


meditation-8314420_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা আজ শীর্ষ স্থানে অবস্থান করছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু খুব নিচে থেকে উপরের দিকে উঠে এসেছে। অর্থাৎ এদের মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু অনেক গরীব শ্রেণীর লোক ছিলেন। এখানে গোবরে পদ্মফুল বলতে সেই জিনিসটা বোঝানো হয়েছে যে এই পৃথিবীতে ছোট বড় বলে কোন মানুষ নেই। অর্থাৎ মানুষ যদি নিজেকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু সে তার পূর্বের অবস্থানকে কখনো সামনের দিকে তুলে ধরার চেষ্টা করবে। অর্থাৎ মানুষের মনের চেষ্টা শক্তি সব সময় যদি দৃঢ় থাকে তাহলে সে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন সে কিন্তু অবশ্যই জীবনে বড় হতে পারবে এবং মানুষের মতো মানুষ হতে পারবে।


আসলে এই পৃথিবীতে বহু মনীষীরা ছিলেন যারা কিন্তু খুব গরীব পরিবারের জন্মগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে তারা যে অবস্থানে পৌঁছে গেছেন সেই অবস্থানে পৌঁছানোর কোন কথাই ছিল না। অর্থাৎ তাদের চেষ্টা এবং তাদের মনোবলের জন্য কিন্তু তারা জীবনে উন্নতি লাভ করতে পেরেছে। এজন্য এই ব্যক্তিদেরকে দেখলে অবশ্যই আপনার মনের মধ্যে একটা কথা আসবে যে জীবনে নিজেদের অবস্থানকে যারা বড় করে তুলে ধরার চেষ্টা করে তারা কিন্তু জীবনে কখনো বড় হতে পারে না। অর্থাৎ মানুষের জন্ম যেখানেই হোক না কেন মানুষ যদি চেষ্টা করে তাহলে কিন্তু সে জীবনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে এবং সে জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবেন।


আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পদ্মফুল কিন্তু খুবই সুন্দর একটি ফুল এবং এর জন্ম যেখানেই হোক না কেন সে তার সৌন্দর্যের জন্য সবার কাছ থেকে ভালোবাসা পেতে পারে। ঠিক তেমনি মানুষ যে পরিবারের জন্মগ্রহণ করুক না কেন সে যদি জীবনে ভালো কাজ করতে পারে এবং ভালো কাজের মাধ্যমে মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারে তাহলে কিন্তু সে এই পৃথিবীতে তার জীবনটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সঠিকভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের মাধ্যমে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।


আসলে আমরা যদি নিজেদের জীবনটাকে এই গরিব অবস্থান থেকে একটু ভালো জায়গা পৌঁছে নেয়ার জন্য চেষ্টা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা নিজেদের জীবনটাকে ভালো একটা জায়গা পৌঁছে নিয়ে যেতে পারবো। এর জন্য কিন্তু আমাদের মধ্যে অবশ্যই চেষ্টা শক্তি থাকতে হবে। কেননা আমরা যদি চেষ্টা করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে বড় হতে পারব না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের অবস্থান নিয়ে চিন্তাভাবনা করি তাহলে কিন্তু আমাদের এই অবস্থানকে আমরা কখনো পরিবর্তন করতে পারব না। পরিবর্তন একমাত্র পরিশ্রমের মাধ্যমে করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.056
BTC 73654.05
ETH 2329.90
USDT 1.00
SBD 0.50