জীবনের মূল্য।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের মূল্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


money-2033591_1280.webp



লিংক


এই পৃথিবীতে জীবনের মূল্য কিন্তু সব থেকে বেশি। কেননা এই জীবন যদি একবার চলে যায় তাহলে কিন্তু কোন মূল্যের বিনিময়ে আমরা কখনো এই জীবনকে ফিরিয়ে আনতে পারব না। এজন্য আমাদের প্রত্যেককে জীবনের মূল্য দিতে হবে। কিন্তু বর্তমান সময়ে মানুষ মানুষের জীবনের মূল্য কখনোই দিতে পারে না অর্থাৎ দিতে চেষ্টা করেনা। কেননা তারা শুধুমাত্র মনে করে যে এই পৃথিবীতে সবথেকে অবহেলিত প্রাণী হল মানুষ। বর্তমান সময়ে মানুষ মানুষের কি করে ক্ষতি করে এবং একজন মানুষ আরেকজন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তা কিন্তু আমরা সবাই দেখতে পাই। আসলে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করা কিন্তু মোটেও উচিত নয়। কেননা প্রত্যেক মানুষের জীবনের মূল্য কিন্তু অনেক বেশি।


এখন বর্তমানে মানুষের জীবনের মূল্য নির্ধারণ করা হয় টাকার বিনিময়ে। অর্থাৎ টাকার জন্য একজন মানুষ আরেকজন মানুষের জীবন নিয়ে নেয়। এছাড়াও বহু মানুষ রয়েছে যারা কিনা নিজেদের জীবনটাকে বিভিন্নভাবে নষ্ট করে। আসলে এভাবে যদি এই মানুষগুলো তাদের নিজেদের জীবনটাকে নষ্ট করে ফেলে তাহলে কিন্তু তারা জীবনে কখনো সুখী হতে পারবে না এবং একটা সময় তারা তাদের জীবনের মূল্যটা বুঝতে পারলেও তারা কিন্তু আর কোন কিছু করতে পারবে না। কেননা সময় থাকতে যদি আমরা সেই জীবনের মূল্য দিতে না পারি তাহলে অসময়ে এসে আমরা কখনো এই জীবনের মূল্য দিতে পারব না এবং বাকি জীবনটা আমাদের বেশি দুঃখ কষ্ট নিয়ে কাটিয়ে দিতে হবে।


এজন্য আমরা আমাদের জীবনের মূল্য দিয়ে সবসময় ভাল কাজ করার চেষ্টা করবো এবং নিজেদের জীবনটাকে কখনো খারাপ কাজের মধ্যে জড়িয়ে নেওয়ার চেষ্টা করব না। কেননা আমরা যদি আমাদের নিজেদের জীবনটাকে খারাপ কাজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু একটা সময় আমাদের এই খারাপ কাজের জন্য অনেক বেশি দুঃখ কষ্ট পেতে হবে। কেননা মানুষ যদি তাদের নিজেদের জীবনটাকে সুখে রাখতে না পারে তাহলে কিন্তু সেই জীবনের কোন মূল্য নেই। এজন্য নিজেদেরকে অবশ্যই ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হবে। একটা মানুষ যখন একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে তখন কিন্তু সবাই তাদেরকে অনেক বেশি মূল্যায়ন করে এবং সবাই তাদের অনেক বেশি শ্রদ্ধা এবং ভক্তি করে।


এজন্য আমরা সবাই আমাদের জীবনের মূল্য দিয়ে সব সময় জীবনটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমরা যদি এভাবে নিজেদের জীবনটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো এবং সেই পৌঁছে যাওয়ার পর আমরা নিজেদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো ভালো মানুষ হতে পারব না এবং আমাদের জীবনের তখন কিন্তু কোন মূল্য থাকবে না। তাই নিজেদের অমূল্য করতে হলে সর্বপ্রথম কঠোর পরিশ্রম করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
Loading...

After reading your article, I could sense that you were seriously considering the important and weighty topic of "the value of life," especially your point that "once life is gone, it cannot be brought back," which left a deep impression on me.

You also directly expressed your views on the phenomenon of some people in society today who disregard life and are driven by money. This sentiment is very real and resonates with many. Indeed, when a person ignores the meaning of life itself, it is easy to unknowingly go astray.

I personally agree with your points about "cherishing the present" and "continuously improving oneself." However, while reading, I also had a small thought: perhaps the "value of life" is not only reflected in reaching a so-called "peak," but can also exist in some very ordinary but real moments, such as kindness, companionship, and understanding between people.

Adding a specific life example to the article might make your point more powerful and more likely to move readers.

I would like to ask, in your understanding, what would be a concrete manifestation of "truly cherishing life"?

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 70582.07
ETH 2154.13
USDT 1.00
SBD 0.51