অভাবের স্বভাব নষ্ট।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অভাবের স্বভাব নষ্ট সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে সবাই অনেক বেশি সুখে শান্তিতে থাকতে চাই। আসলে যার জীবনে অভাব থাকে সে কিন্তু জীবনে কখনো সুখে শান্তিতে থাকতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনার জীবনে যদি অভাব থাকে তাহলে দেখবেন যে সুখ আপনার ঘরের জানালা দিয়ে পালাবে। এজন্য আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে যাতে করে আমাদের জীবনে এই অভাব নামক জিনিসটা কখনো প্রবেশ করতে না পারে। আসলে একটা মানুষ যখন অভাবে পড়ে তখন তার ভালো স্বভাবগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। অর্থাৎ পরিবারের চিন্তায় তার মাথা আর কখনো ঠিক থাকে না এবং সে তাদের জীবনের এই ধরনের সমস্যা দূর করার জন্য বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ড সবসময় করতে থাকে।
একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের এই অভাব থেকে বের হয়ে আসতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে সৎভাবে পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা জিনিস আমাদের চারিপাশে আমরা দেখতে পাই যে যারা সব সময় কঠোর পরিশ্রম করে তারা জীবনে কখনো অসুখী থাকে না। এছাড়াও আমরা যদি কাজের মধ্যে সবসময় নিজেদের মনটাকে দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের এই মনে কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা কখনো জন্ম নেয় না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব বিভিন্ন কাজকর্ম করার। আর এই পৃথিবীতে কখনো কোন ধরনের কাজ ছোট হতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা কাজ আমাদের কাছে সমান এবং প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে অবশ্যই আমাদের করা উচিত।
একটা জিনিস আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে নিজেরা যখন বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ডে জড়িয়ে পড়ি তখন কিন্তু আমাদের মনটা নষ্ট হয়ে যায় এবং আমরা কখনো ভালো কোন জিনিস সম্পর্কে কোন ধরনের চিন্তাভাবনা মোটেও করতে পারিনা। এজন্য অনেক সময় এই খারাপ কাজকর্ম করার পরেও আমরা আমাদের জীবনের অভাবকে দূর করতে পারি না। তাইতো আমরা সবসময় চেষ্টা করব বিভিন্ন ভাবে সঠিক পরিশ্রম করার মাধ্যমে নিজের জীবনের অভাব গুলো পূরণ করার জন্য। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা অনেক গরীব প্রকৃতির লোক তাদের জীবনে কিন্তু কখনো সুখ শান্তি বিরাজ করে না। কেননা তাদের জীবনের সব সময় অভাব থাকে।
আসলে মানুষের জীবনের যদি এই অভাব দূর করার ক্ষেত্রে আমাদের সামান্য একটু সাহায্যের দরকার হয় তাহলে আমরা অবশ্যই তাদেরকে সাহায্য করবো যাতে করে তাদের জীবনে এই ধরনের অভাব আর না থাকে। যদিও এতে আমাদের কোন ক্ষতি হবে না তবুও এই সামান্য অগ্রগতির কারণে আপনার মনের মধ্যে একটা সুখ আসবে এবং অন্য মানুষের জীবনে তাদের অভাবটা দূর হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই মিলেমিশে চেষ্টা করব এই জীবনের প্রত্যেকটা কাজ সবসময় মনোযোগ দিয়ে করার জন্য। এজন্য বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন যে অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। তাইতো আমরা আমাদের জীবন থেকে এই অফার দূর করার জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে ব্যস্ত থাকবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
