সবকিছুর পরিকল্পনা করতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পরিকল্পনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


concept-1868728_1280.jpg



লিংক


এই পৃথিবীতে একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি পরিকল্পনা না করে কোন কিছু করতে চান তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা সঠিকভাবে কখনো করতে পারবেন না এবং কখনো কখনো সেই জিনিসটা আপনার জীবনে বিভিন্ন ধরনের বড় সমস্যার সৃষ্টি করতে পারে। এজন্য আমরা এই পৃথিবীতে যা কিছু করবো তা আগে থেকে পরিকল্পনা করে সেই অনুযায়ী চলার চেষ্টা করব। মাঝে মাঝে পরিকল্পনা ছাড়া কোন কিছু সঠিকভাবে করা গেলেও প্রায় ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা ছাড়া সব কাজ সমাধান হয় না। আসলে আমাদের এই সময়ে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এখনকার মানুষ কোন কিছু করার আগে কোন ধরনের সঠিক পরিকল্পনা গ্রহণ করে না।


অর্থাৎ মানুষের যদি মনে কোন ধরনের ইচ্ছা জাগে তাহলে মানুষ সেই কাজটি করতে চলে যায় এবং সেই কাজে কিন্তু সে সফলতা আনতে পারেনা। এর জন্য এক দিক থেকে তার যেমন সময় নষ্ট হয় ঠিক অন্য দিক থেকে তার পরিশ্রমটা বৃথা হয়ে যায়। আসলে মানুষ যদি কোন কিছু করার আগে অনেক বেশি চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তাহলে মানুষ অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে এবং তার প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে সে সমাধান করতে পারবেন। আসলে এই ধরনের পরিকল্পনা কিন্তু অল্প সময়ে মানুষ তৈরি করতে পারে না। অর্থাৎ ছাত্র অবস্থা থেকে মানুষ আস্তে আস্তে করে বিভিন্ন পরিকল্পনা নিজেদের জীবনে তৈরি করতে শিখতে হবে।


কেননা এ জীবনটা অনেক বেশি কঠিন একটা জীবন এবং এই কঠিন জীবনে আমরা যদি পরিকল্পনা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাব এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের সঠিক পরিকল্পনা করতে হবে। কিছু কিছু মানুষ আছে যারা খারাপ উপায় অবলম্বন করে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করে এবং সেই কাজ করে সে জয়লাভ করে। কিন্তু এই ধরনের কাজ বেশিদিন কখনো স্থায়ী হতে পারে না।


অর্থাৎ তারা খারাপ কাজের পেছনে যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাটা যদি তারা ভালো কাজের পেছনে করতো তাহলে সেই ভালো কাজটা করে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারতো। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রেখে চলতে হবে যে এই জীবনটা ছোট একটা সময়। এই ছোট সময়ের মধ্যে আমরা যদি আমাদের জীবনটাকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু আমরা সব সময় পিছনের দিকে পিছিয়ে থাকবো এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা নিজেদেরকে পরাজিত মনে করব। এজন্য সব সময় আমাদের সবকিছু পরিকল্পনা করে চলতে হবে এবং নিজেদের পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.062
BTC 67091.66
ETH 2057.37
USDT 1.00
SBD 0.48