সবার মাঝে শ্রেষ্ঠ হতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শ্রেষ্ঠ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


wedding-5202666_1280.jpg



লিংক


আসলে এই পৃথিবীতে শ্রেষ্ঠ হওয়ার কোন শেষ নেই। আপনি যদি চান যে জীবনে শুধুমাত্র নিজের জন্য কাজ করবেন এবং নিজে যখন শ্রেষ্ঠ হতে পারবেন তখন অন্য মানুষের কথা ভুলে যেতে পারবেন তখন কিন্তু মানুষের এই ধরনের চিন্তাভাবনা অনেকটা খারাপ দিকে নিয়ে যায় এবং তারা কখনো কোন মানুষের সাথে মেলামেশা করতে পারে না। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে যেসব মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা কিন্তু উঁচু পর্যায়ে বসে আছেন এবং তারা সবসময় মানুষের উপকার করার জন্য চেষ্টা করছে। আসলে এই মানুষগুলোর শ্রেষ্ঠত্ব অর্জন করার প্রধান কারণ হলো তারা যাতে জীবনে বড় হয়ে সবার মাঝে শ্রেষ্ঠ হয়ে সবার জন্য কাজ করতে পারেন।


আসলে এখন অনেক বেশি প্রতিযোগিতা হয়ে গেছে এই পৃথিবীতে। আর এ প্রতিযোগিতার মধ্যে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে হলো অবশ্যই নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে। কেননা এখন সবাই সবাই কে নিচের দিকে চেপে রেখে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করে। আমরা যদি মনে করি যে এই পৃথিবীতে মানুষের মত বসবাস করবো এবং একদিন আমরা অবশ্যই শ্রেষ্ঠ হতে পারব তাহলে এই চিন্তা ভাবনা আমাদের ভুলে যেতে হবে। কেননা আমরা যদি সবার মাঝে শ্রেষ্ঠ হতে না পারি তাহলে কিন্তু সবাই আমাদেরকে তেমন বেশি গুরুত্ব দেবে না। আসলে শ্রেষ্ঠ হওয়ার আগে আপনাকে দেশটি কেউ কখনো গুরুত্ব দেবে না তাই কিন্তু আপনি শ্রেষ্ঠ হওয়ার পরে সবাই দেখবেন যে আপনার আশেপাশে ঘোরাফেরা করবে।


আসলে একটা জিনিস আমরা যদি আমাদের মনের মধ্যে সবসময় চেপে রাখতে পারি যাতে করে পৃথিবীতে যা কিছু আমরা জীবনে অবশ্যই উন্নতি লাভ করব তাহলে কিন্তু কেউ আমাদের উন্নতির থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি তখন সামনের দিকে একটু ওঠার চেষ্টা করবেন তখন অন্যান্য মানুষগুলো আপনাদেরকে সবসময় পিছনের দিকে চাপিয়ে রাখার চেষ্টা করবেন। আপনি কখনো কিন্তু এই মানুষদের চাপে পড়ে নিচের দিকে পড়ে থাকেন এবং সামনের দিকে আর এগিয়ে যাওয়ার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি কখনো জীবনে উন্নতি লাভ করতে পারবেন না এবং সব মানুষগুলো আপনাদেরকে সবসময় ঘৃণা করতে থাকবে।


এজন্য মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে জীবনে উন্নতি লাভ করার জন্য চেষ্টা করতে হবে এবং এই চেষ্টার মাধ্যমে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মনের মধ্যে একটা আলাদা ধরনের জেদ তৈরি করতে হবে। কেননা আপনি যদি কোন কিছু না চান তাহলে কিন্তু আপনার দ্বারা পৃথিবীতে কোন কিছুই কখনো হবে না। আসলে এভাবে যদি আমরা সবার মাঝে শ্রেষ্ঠ হতে পারি তাহলে কিন্তু সবাই আমাদেরকে মন থেকে ভালবাসবে এবং আমরাও সবার জন্য সবসময় কাজ করার চেষ্টা করব। আর আমরা যদি পৃথিবীতে সবার জন্য ভালো কাজ করে যেতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসবে এবং আমাদের স্মৃতি তাদের মনে সারা জীবন থেকে যাবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.069
BTC 72279.47
ETH 2211.69
USDT 1.00
SBD 0.49